শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ভালো চিকিৎসা নিশ্চিত করলে মানুষ বিদেশ যাবে না: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রাম বাসীর অবদানে তৈরি হয়েছে। চট্টগ্রামের মানুষ এ হাসপাতালের গর্বিত অংশীদার।

আমি চিকিৎসক এবং পরিচালকদের অনুরোধ করব চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে এবং রোগীদের যত্ন নিতে। কারণ আমাদের দেশের মানুষ চিকিৎসার জন্য প্রায়ই বাইরের দেশে চলে যাচ্ছে।

কিন্তু আপনারা যদি এখানে ভালো চিকিৎসা নিশ্চিত করতে পারেন তাহলে মানুষ আর বিদেশ যাবে না।

আজ রোববার (৫ নভেম্বর) নগরের আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এমএ লতিফ, মহিউদ্দিন বাচ্চু, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) এসএম মোর্শেদ হোসাইন, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ বক্তব্য দেন।

এ সময় হাসপাতালের চিকিৎসক, সেবিকা, নার্স ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, আমাদের দেশের বাইরে অনেক প্রবাসী ভাই বোন আছেন যারা অনকোলজি বিশেষজ্ঞ। তাঁরা যদি মাঝে মাঝে এসে এখানে রোগীদের সময় এবং পরামর্শ দেন তাহলে হাসপাতালের সুনাম বাড়বে।

এখানে রোগীদের স্বল্পব্যয়ে চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে হবে। কারণ যাদের পয়সা অনেক তারা চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারে কিন্তু অর্থনৈতিকভাবে যারা একটু পিছিয়ে তারা যেন পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা এখান থেকে পায় সে বিষয়টিকে প্রাধান্য দিতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের বদৌলতে চট্টগ্রাম সবদিকে এগিয়ে। এখানে কিছুদিন আগে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয়েছে যা দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম। ফ্লাইওভারের কাজও শেষ পর্যায়ে।

আবার ক্যান্সার হসপিটাল ও রিসার্চ সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে চিকিৎসাসেবার দিকদিয়েও এগিয়ে গেছে।

ক্যান্সার রোগীদের জন্য অত্যাধুনিক লিনিয়ার এক্সিলেরাটর মেশিনসহ ক্যান্সারের বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। রোগীদের জন্য এখানে সর্বাধুনিক সুযোগ সুবিধাসহ আইসিইউ, কেবিন, সাধারণ শয্যাসহ ১১ তলা ভবনের ১০০ শয্যার ব্যবস্থা থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...