শনিবার, ১৫ আগস্ট ২০২৬

শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই অবহেলিতরা ভাতা পাচ্ছেন: এমপি নোমান

নিউজ ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আকুবদন্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপকারভোগী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) বিকাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

নোমান আল মাহমুদ বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে দেশের সকল ভাতাভোগী নিয়মিত ভাতা পাচ্ছেন। আওয়ামী লীগ সরকার দেশের অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে। নৌকার বিজয় হলে কারো ভাতা বন্ধ হবে না।

গরীব, দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, বয়স্কসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা যেন অন্যের কাছে হাত পেতে না চলে সে কারণে বিভিন্ন ভাতা চালু করেছে। সরকারি সেই ভাতা পাওয়ার ফলে ওই সকল অসহায় ব্যক্তিদের সমাজ কিংবা পরিবারের বোঝা হয়ে থাকতে হচ্ছে না। আওয়ামী লীগ সরকার অসহায়দের সম্মানিত করেছেন।

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও পাচ্ছেন সুবিধা। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যারা দেশে সরকার গঠন করেছে তারা কেউ অসহায় মানুষের কথা চিন্তা করেনি।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সুবিধাভোগীর তালিকা বৃদ্ধি করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কাউকে না খেয়ে থাকতে হবে না। সকল ভাতা অব্যাহত রাখার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জসিম উদ্দীনের সভাপতিত্বে বিশ্বজিৎ বাপ্পির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী,সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, আওয়ামী লীগ নেতা মোঃ ঈসা, নুরুল আফছার, চেয়ারম্যান মোহাম্মদ মোকাররম, শফিউল আজম সেফু, মেজবাহ উদ্দিন পাপ্পু, শেখ শহীদুল আলম, আব্দুস সোবহান, দিদারুল আলম, এসএম মাসুদ নেওয়াজ, বাবুল চৌধুরী, আবুল মোকাররম, সঞ্জয় ভঞ্জয়, সৈয়দ নজরুল, মামুনুর রশীদ, এরশাদ চৌধুরী, আসাদুজ্জামান হাসান, একরামুল হক মুন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...