রাঙামাটিতে সিএনজিচালিত অটোরিক্সা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে শহরের ভেদভেদী বাজারে এ দুর্ঘটনা ঘটে।এতে আরও চারজন আহত হন।
নিহতরা হলেন- পরিমিলা চাকমা (৪৫) এবং গুরিমালা চাকমা (৫৫)। আহতরা হলেন- রিপন চাকমা, রিকন চাকমা, পিন্টু চাকমা ও পরি চাকমা।
আরো খবর:মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
নিহতের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর জানান, দুর্ঘটনা কবলিত ২ জনের মরদেহ আনা হয়। এছাড়া আরও ৪ জনকে গুরুতর অবস্থায় আনা হলে একজনকে ছাড়া বাকি ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।
এ বিষয়ে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, ঘটনাস্থল থেকে বাসটি আটক করি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
