শনিবার, ১৫ আগস্ট ২০২৬

একটি টেকসই পৃথিবী নির্মাণে জাতিসংঘ কাজ করে চলেছে: স্পীকার

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এসডিজিকে বিবেচনায় নিয়ে দারিদ্র্য বিমোচন, মানব সম্পদ উন্নয়ন এবং টেকসই পরিবেশ নিশ্চিতকরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের ভিত হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, একটি টেকসই পৃথিবী নির্মাণে জাতিসংঘ কাজ করে চলেছে।

জাতিসংঘ বাংলাদেশ কর্তৃক বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে জাতিসংঘ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত ‘ইউনাইটেড ন্যাশনস নলেজ ফেয়ার’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্পীকার আজ এসব কথা বলেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারী নেতৃত্ব নিশ্চিতকরণ এবং লিঙ্গ সহায়ক বাজেট প্রণয়নে গুরুত্বারোপ করেছেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিশুদ্ধ পানীয় জল ব্যবস্থাপনা এবং শতভাগ স্যানিটেশনে সরকার বিভিন্ন নীতি ও পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, সবার জন্য একটি নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করতে সরকার কাজ করছে।

স্পীকার বলেন, সকলের শক্তিশালী অংশীদারিত্ব এবং সামাজিক সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশের সাফল্য নিশ্চিত হবে।

এসময় স্পীকার জাতিসংঘের ৭৮তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এধরণের আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বর্ধিত সহযোগিতা পাবার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস তার স্বাগত বক্তব্যে বলেন, “বাংলাদেশ দক্ষ মানব সম্পদ তৈরিতে কাজ করছে এবং ইতিমধ্যে প্রশংসনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্জন করেছে।

এসময় তিনি কোভিড-১৯সহ বিভিন্ন সংকটের ফলে যেসব এসডিজি সূচকে বিলম্ব হচ্ছে, সেখানে জাতিসংঘ- বাংলাদেশ যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

জাতিসংঘ নলেজ ফেয়ারে জাতিসংঘ বাংলাদেশের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস স্বাগত বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে উইমেন্স লিডারশীপ: ফস্টারিং চেঞ্জ ইন ডিজাস্টার রিস্ক রিডাকশন এন্ড ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ ইমপ্যাক্ট অন ম্যানেজিং ফুড সিকিউরিটি, পার্টনারশিপ ফর হিউম্যান ডেভলপমেন্ট এবং এন্সিউরিং ক্লাইমেট রিসিলেন্স এন্ড হিউম্যানেটারিয়ান অ্যাকশন ইন বাংলাদেশ বিষয়ে চারটি প্যানেল ডিশকাসন অনুষ্ঠিত হয়।

এই নলেজ ফেয়ারে জাতিসংঘ বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ, উন্নয়ন সহযোগী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণমাধ্যম কর্মীগণসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা...

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২...

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৫ আগস্ট) বিকেল...

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট জলিলগেট এলাকায় এ দুর্ঘটনা...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...