রবিবার, ১৬ আগস্ট ২০২৬

সার্কিট হাউজের পাশ থেকে বাণিজ্যিক শিশু পার্ক অপসারণের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ

সার্কিট হাউজের পাশ থেকে শিশু পার্ক উচ্ছেদের দাবীতে অপরাজেয় বাংলার উদ্যোগে শুক্রবার (২০ অক্টোবর) বেলা ৩ টায় শিশু পার্কের সম্মুখে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সংহতি জানিয়ে বীরমুক্তিযোদ্ধা বিএলএফ পংকজ কুমার দস্তিদার বলেন, চট্টগ্রামে সার্কিট হাউজে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। মুক্তিযুদ্ধের পর সার্কিট হাউজের সামনে এ মাঠটিতে মুক্তিযোদ্ধারা এসে জড়ো হন। এ মাঠেই প্রথম বিজয় মেলার সূচনা হয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, বাংলাদেশ সৃষ্টির তথা স্বাধীনতা অর্জনে চট্টগ্রামের অনন্য অবদান থাকলেও এখানে স্বাধীনতার স্মৃতি চিহ্ন কিংবা স্বাধীনতার ইতিহাস, কৃষ্টি চর্চা কিংবা ভবিষ্যত প্রজন্মের জানার জন্য উল্লেখযোগ্য কোন স্মৃতি চিহ্ন বা স্মৃতি স্তম্ভ নেই। এছাড়া আপামর জনসাধারণের জন্য উন্মুক্ত মাঠের স্বল্পতা রয়েছে। শিশু পার্কের জায়গাটি উচ্ছেদ করে জায়গাটিতে উন্মুুক্ত স্থানসহ মুক্তিযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক এবং মাঠ তৈরি করে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জোর দাবী জানান।

মো: মাসুদুল রানার সঞ্চালনায় এবং আব্দুল্লাহ আল তানিম চৌধুরী’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, নগরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দাবী ছিল পার্কটি উচ্ছেদ করে জায়গাটি উন্মুক্ত করা হোক। তারা এ সময় পার্কটিকে ঘিরে নানান অনৈতিক কর্মকান্ড চলছে বলে অভিযোগ করেন। পাশাপাশি পার্কটি ভেঙে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করারও দাবি জানান সংগঠনটি।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফয়সাল রফিক, মেহেদী হাসান, এমরান ইরান, রেজাউল ইসলাম রিপন, কুতুব উদ্দিন, মো: হানিফ, মো: মোরশেদ, মো: মারুফ, জিএস আমিনুল করিম, মিজানুর রহমান মিজান, মোস্তাফা করিম কাউসার, সুমিত বডুয়া, আরিফুল ইসলাম, তানভীর মেহেদী মাসুদ, শাহাদাত শাওন, আজাদ হোসেন, আব্দুল মাজেদ রিদুয়ান, আব্দুল হালিম সাগর, মিজানুর রহমান রহিম, ইব্রাহীম রুবেল, মো: তানবির হোসেন, মো: রিকন আহমেদ, ওমর ফারুক ফয়সাল, মো: শাকিল খান, সাজ্জাদুল ইসলাম সোহাগ, ওবায়দুল আলম শাকিল, মো: রিমন, নিজাম উদ্দিন রুবেল, মো: ফারুক, মো: হেলাল, জাহেদুল ইসলাম, আরিফ আহমেদ, মিজবাহ উদ্দিন, আদনান ফেরদৌস নাবিল, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মুহাম্মদ শাকিল, সাফায়েত ফাহিম, যুবরাজ দাশ, মুহাম্মদ জালাল, আবু হানিফ সৌরভ, সালেক আহমেদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....