বুধবার, ২৯ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে তিন দিনব্যাপী গণিত উৎসব ও ম্যাথ টু রোবটিক্স’র উদ্বোধন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

ক্রিয়েটিভ সাইন্স সোসাইটির  আয়োজনে বাংলার ম্যাথের পরিচালনায়  রাঙামাটির  কাপ্তাই শিশু নিকেতন স্কুলের সার্বিক সহযোগিতায়  তিন ব্যাপী গণিত উৎসব ও ম্যাথ টু রোবটিক্স কর্মশালা শুরু হয়েছে। 

বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় কাপ্তাই শিশু নিকেতন স্কুল প্রাঙ্গনে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়।

কাপ্তাই শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার রেখার এতে সভাপতিত্ব করেন।

এতে প্রধান  অতিথি উপস্থিত থেকে গনিত উৎসবের  উদ্বোধন করেন  ১০ আর ই ব্যাটালিয়ন এর   ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. আব্দুল্লাহ-আল-রাজন।

এসময় তিনি  বলেন, আমাদের দেশকে উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে এখন থেকে আমাদের কে প্রস্তুত হতে হবে। বিশেষ করে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এজন্য শিক্ষার্থীদের প্রযুক্তির মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। এছাড়া পৃথিবীর সব কিছুতেই ক্যালকুলেশন এর কার্যক্রম রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে গণিত ভূমিকা পালন করে। তাই গণিতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে এবং দক্ষ হতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলার ম্যাথের কো-ফাউন্ডার আহমেদ শাহরিয়ার, বাংলাদেশ ফ্লায়িং ল্যাবসের মেন্টর মাহমুদুল ইসলাম আফ্রিদী, বিশ্ব রোবট অলিম্পিয়াডের ভলান্টিয়ার কো-অর্ডিনেটর এমওবি জিহাদ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক সদস্য মো. মাজিদুর রহমান, সিএসএস’র কো- ফাউন্ডার মো. ওমর ছালেহীন, কো- অর্ডিনেটর সুরন্ত তঞ্চঙ্গ্যা, প্রজেক্ট ম্যানেজার মো. বায়োজীদ হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন।উৎসবে  শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...