বুধবার, ২৯ জুলাই ২০২৬

সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় গ্রামীণ পর্যায়ে জনগণ উপকৃত হচ্ছে:দীপংকর তালুকদার এমপি 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির  সংসদ সদস্য দীপংকর তালুকদার  বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সামাজিক সুরক্ষা কর্মসূচীর  আওতায় গ্রামীণ পর্যায়ে হাজার হাজার জনগণ উপকৃত হচ্ছে। প্রধানমন্ত্রী চাই জনগণ যাতে ভালো থাকে তাই তিনি দক্ষিণবঙ্গের  মানুষের জন্য পদ্মা সেতু নির্মাণ করে দিয়েছেন এবং সেই পদ্মা সেতুর উপর রেল লাইন তৈরী করে দিয়েছেন। দেশের প্রতিটি সেক্টরে ভর্তুকি দিয়ে তিনি জনগণকে সুখে রেখেছেন।

সোমবার  (১৬  অক্টোবর) সকাল  ১০ টায় কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজ মাঠে  রাঙামাটি  পার্বত্য জেলা পরিষদ এর উদ্যোগে উপজেলা পর্যায়ে বর্তমান সরকারের   সামাজিক সুরক্ষার  আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

রাঙামাটি  পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও বাচিক শিল্পী রওশন শরীফ তানি এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন   রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী,  কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, কাপ্তাই উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী,  কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন,   উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান,  চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, রাইখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: সেলিম  এবং কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাভলী আক্তার ।

মতবিনিময় সভায় দীপংকর তালুকদার এমপি আরো বলেন, আজকে প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ জনগণ বিভিন্ন ভাতা পাচ্ছেন। তাই আজকে আমরা এই সভা হতে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সকলকে অনুরোধ জানাই, উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে আগামীতেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

মতবিনিময় সভায় উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী,   চন্দ্রঘোনা ইউনিয়ন  এর আঁখি আক্তার  ওয়াগ্গা ইউনিয়ন এর রাজ চন্দ্র তনচংগ্যা, চিৎমরম ইউনিয়ন এর নাইম্রাচিং মারমা এবং রাইখালী ইউনিয়ন এর   মাচিংহ্লা মারমা।

মতবিনিময় সভায় কাপ্তাই  উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীসহ প্রায় ৫  হাজার সাধারণ জনগণ  এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের  বিপুল সংখ্যক নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...