মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

৪১ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স সেপ্টেম্বরে

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রবাসী আয়ে পতনের ধারা শুরু হয়েছিল জুলাই মাসেই, সেপ্টেম্বরে এল বড় ধরনের দুঃসংবাদ।

বাংলাদেশ ব্যাংক রোববার জানিয়েছে, গেল মাসে ব্যাংকিং চ্যানেলে মোট ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।

এর আগে এর চেয়ে কম রেমিটেন্স এসেছিল ২০২০ সালের এপ্রিল, সেই মাসে ১০৯ কোটি ২৯ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর প্রভাব শুরু হয় ২০২০ সালের মার্চে। ততদিনে বিশ্বজুড়ে শুরু হয়েছে লকডাউনের বিধিনিষেধ।

পরের মাস এপ্রিলের রেমিটেন্সে তার প্রভাব পড়ে। অবশ্য পরে তা সামলে উঠে ওেই বছর জুলাইয়ে রেকর্ড ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেমিটেন্স আছে।

২০২২ সালের সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছিল। সেই হিসেবে এ বছর সেপ্টেম্বরে রেমিটেন্স কমেছে ১২ দশমিক ৭২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যাচ্ছে, সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে ১০৫ কোটি ৪৯ লাখ ডলারের রেমিটেন্স এসেছে। তখন দৈনিক গড় রেমিটেন্স প্রবাহ ছিল চার কোটি ৭৮ লাখ ডলার।

পরে তা আরো কমে গেছে। পুরো মাস শেষে দৈনি গড় দাঁড়িয়েছে চার কোটি ৪৭ লাখ ডলারে। ২০২২ সালের সেপ্টেম্বরে দৈনিক গড় ছিল পাঁচ কোটি ১৩ লাখ ডলার।

সর্বশেষ এ বছর জুনে দুইশ কোটি ডলারের বেশি (২১৯ কোটি ৯০ লাখ) রেমিটেন্স দেশে এসেছিল। এরপর জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ, অগাস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ডলারের রেমিটেন্স আসে।

ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর পরামর্শ রয়েছে বাংলাদেশকে দেওয়া ঋণ চুক্তির শর্তে।

জনশক্তি রপ্তানির পরিমাণ বাড়লেও প্রবাসী আয়ের একটি বড় অংশ হুন্ডিতে আসায় রেমিটেন্স কমছে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর ডলারের বিনিময় হার বাড়ানোর সিদ্ধান্ত নেয় অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।

সেবাখাতসহ সব ধরনের রপ্তানি আয়, বিদেশ থেকে আসা রেমিটেন্স, আন্তঃব্যাংকে কেনার ক্ষেত্রে ডলারের দর ঠিক করা হয় ১১০ টাকা, আগে যা ছিল ১০৯ টাকা ৫০ পয়সা।

অন্যদিকে আমদানি, আন্তঃব্যাংক, বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে ডলারের বিনিময় হার ঠিক হয় সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সা, যা আগে ১১০ টাকা ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...