বুধবার, ১৯ আগস্ট ২০২৬

পটিয়ায় দুর্গা প্রতিমা বসানো নিয়ে সংঘর্ষ, আহত ৪

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় পাল্টাপাল্টি কমিটি ও দুর্গা প্রতিমা বসানো নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ধলঘাট ক্যাম্পের দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন- জগদীশ চৌধুরী (৬০), দিলীপ ঘোষ দীপু (৬১), জুয়েল দাশ (৩০) ও অজ্ঞাতনামা এক যুবক (২২)। আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
থেকে চিকিৎসা গ্রহণ করেছেন।

এর মধ্যে জগদীশ চৌধুরীকে পটিয়া হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা
হয়েছে। ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

জানা গেছে, উপজেলার ধলঘাট ক্যাম্পের দূর্গা মন্দিরে প্রতি বছর শারদীয়া দুর্গা পূজা পালন করা হয়। দীর্ঘদিন ধরে পাল্টাপাল্টি কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পক্ষের সভাপতি জগদীশ মিত্র, সাধারণ সম্পাদক জুয়েল দাশ ও অপর পক্ষের সভাপতি সুবল দে ও সাধারণ সম্পাদক বাবলু দে। আসন্ন শারদীয়া দুর্গা পূজার প্রতিমা বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে শুক্রবার সকালে সংঘর্ষ হয়। দুই পক্ষের বিরোধের বিষয়টি নিস্পত্তি করতে গত ২৭ আগস্ট স্থানীয় এমপি সামশুল হক চৌধুরী বরাবরে একটি আবেদন করেন। তিনি বিষয়টি নিস্পত্তির জন্য পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনকে নির্দেশ দিলেও বিষয়টি সুরাহা হয়নি। এ নিয়ে দুই দফা বৈঠক হলেও কোন সমাধান ছাড়াই উভয় পক্ষ পূজার প্রস্তুতি নিতে থাকে।

ধলঘাট ক্যাম্প শারদীয়া দূর্গোৎসবের একপক্ষের সাধারণ সম্পাদক জুয়েল দাশ জানিয়েছেন, প্রতিমা বসানো নিয়ে প্রতিপক্ষ অতর্কিতভাবে হামলা করেছে। ঘটনার সময় পটিয়া থানার এসআই উৎপল চক্রবর্ত্তীসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। স্থানীয় রণজিৎ মেম্বারের নেতৃত্বে প্রতিপক্ষের সুমন দে, বাবলু দে ও রনজিত দে অতর্কিতভাবে হামলা করেছে।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানিয়েছেন, দুই পক্ষের বিরোধের জের ধরে মারামারি হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা নিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...