বুধবার, ১৯ আগস্ট ২০২৬

৩ দিনের ছুটিতে কাপ্তাই বিনোদন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভীড়

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

৩ দিনের সরকারি ছুটিতে রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলাস্থ বিভিন্ন বিনোদন কেন্দ্রে পর্যটকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। 

চট্টগ্রামের বাদশা মিয়া রোড হতে কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালিতে বেড়াতে আসা নুহা ও  সুহা বলেন, কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি দেখতে খুব সুন্দর। বিশেষ করে পট হাউস গুলো হতে কর্ণফুলি নদীর দৃশ্য দেখতে অপরুপ লাগছে।

চট্টগ্রামের মেহেদীবাগ হতে কাপ্তাইয়ে বেড়াতে আসা আতিকুল ইসলাম, বলেন, কাপ্তাইয়ে পরিবার নিয়ে আমি অনেকবার এসেছি, প্রতিবারই আমার কাছে কাপ্তাইকে নতুন মনে হয়।

চট্টগ্রামের রাউজান হতে কাপ্তাই প্রশান্তি পার্ক হতে বেড়াতে আসা রাকিব – সোহানা দম্পতি বলেন, কর্ণফুলীর কোল ঘেঁষে অবস্থিত কাপ্তাই প্রশান্তি পার্ক দেখতে খুব ভালো লেগেছে। বিশেষ করে কর্ণফুলী নদীর স্বচ্ছ জলরাশি আমাদেরকে মুগ্ধ করেছে।

তাঁরা সকলেই , টানা ৩ দিনের ছুটিতে  পরিস্কার পরিচ্ছন্ন যানজট মুক্ত প্রকৃতির সান্নিধ্যে কাটানোর জন্য পর্যটন শহর রাঙামাটির  কাপ্তাইয়ে বেড়াতে এসেছেন।

গত বৃহস্পতিবার ও শুক্রবার কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি, শিলছড়ি প্রশান্তি পার্ক, ওয়াগ্গাছড়া রিভার ভিউ পার্ক, লেক প্যারাডাইস সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র গিয়ে দেখা যায় পর্যটকদের উপচে পড়া ভীড়। কোথাও কোন রিসোর্ট খালি নেই।

টানা তিন দিনের ছুটিতে পর্যটন কেন্দ্র গুলো মাস খানেক আগে অগ্রিম বুকিং হয়েছে বলে জানান, শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালির পরিচালক নাছির উদ্দীন ও মো: সরোয়ার ।

তিনি আরোও বলেন, কর্ণফুলি নদীর তীরে নির্মিত নিসর্গ রিভার ভ্যালির পড হাউস দেখতে প্রতিদিন ভীড় করছে অসংখ্য পর্যটক। বিশেষ গত বৃহস্পতিবার ঈদ এ মিলাদুন্নবী বন্ধ এবং সাপ্তাহিক শুক্রবার ও শনিবার সহ মোট ৩ দিন বন্ধ থাকায় কাপ্তাইয়ে এখন হাজারোও পর্যটকের আগমন ঘটেছে।

বন বিভাগের উদ্যোগে নির্মিত শিলছড়ি প্রশান্তি পিকনিক স্পটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান,  ৩ দিনের সরকারি ছুটিতে এখন আমাদের বিনোদন কেন্দ্রে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে।

কাপ্তাই বনশ্রী পর্যটন কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী বলেন, পর্যটন শহর হিসেবে সারাদেশে কাপ্তাইয়ের বেশ সুনাম আছে। একদিকে পাহাড় বেষ্টিত কর্ণফুলী নদী অন্যদিকে কাপ্তাই লেক’ সব মিলেই কাপ্তাইয়ে অপরুপ রুপে সাজিয়েছে প্রকৃতি দেবী। তাই সরকারি ছুটি সহ সারাবছর কাপ্তাইয়ে পর্যটকের আনাগোনা থাকে।

কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন বলেন, গত বৃহস্পতিবার হতে কাপ্তাইয়ে অসংখ্য ট্যুরিস্ট এসেছে। তাই ট্যুরিস্টদের নিরাপত্তা দিতে সবসময় পুলিশ পর্যটন কেন্দ্র গুলোর আশেপাশে টহলে আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...