বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় জাহিদ ইকবাল (৪৫) নামে এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৫ জন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ ইকবালের বাড়ি যশোর জেলায়। তিনি চুয়াডাঙ্গায় পুলিশের ডিএসবি শাখায় কর্মরত ছিলেন। এর আগে যশোর রানীসংকৈল থানার অফিসার ইনচার্জ ওসি হিসাবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় জাহিদ ইকবালের বোন নার্গিস আক্তার গুরুত্বর আহত হয়েছে। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায়
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সাথে ধাক্কা দেয় একটি হাইচ গাড়ি। এসময় দ্রুত গতির একটি প্রাইভেটকার এসে হাইচ গাড়িটিকে ধাক্কা দেয়। এতে হাইসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত অবস্থায় জাহিদ ইকবাল ও তার বোন নার্গিস আক্তারকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাহিদ ইকবালকে মৃত ঘোষণা করেন এবং নার্গিস আক্তারকে চমেক হাসপাতালে প্রেরণ করেন

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, পুলিশ পরিদর্শক জাহিদ ইকবাল (৪৫) একটি কালো হাইচ গাড়ি নিয়ে তাঁর আত্মীয় স্বজন সবাই মিলে ঢাকা থেকে বান্দরবান যাচ্ছিলো। এসময় তাদের বহন কারী হাইস গাড়িটি নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সাথে ধাক্কা লেগে গাড়ির সামনে অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় আরএকটি দ্রুত গতির প্রাইভেটকার এসে হাইস গাড়িকে ধাক্কা দেয়। হাইস গাড়িতে থাকা এক পুলিশ সদস্য নিহত হন এবং ৫ যাত্রী আহত হয়েছে। নিহত জাহিদ ইকবালের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত দু’টি উদ্ধার করে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে জাহেদের মরদেহ হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...