বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুন, নিহত ১১৩

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষ্যে ১১৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫০ জন। অগ্নিকাণ্ডে বর-কনেও নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) স্থায়ীয় সময় রাত পৌনে ১১টার দিকে ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর আল জাজিরা ও রয়টার্সের।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরবেলায়ও বিয়ের ওই অনুষ্ঠানে পুড়ে যাওয়া ভবনে উদ্ধার তৎপরতা চালান জরুরি কর্মীরা।

ইরাকের নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আলাক রয়টার্সকে বলেছেন- অগ্নিকাণ্ডে ১১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল-হামদানিয়া জেলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অবশ্য ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আতশবাজি ফাটানোর পরে আগুন ছড়িয়ে পড়ে।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে, পুড়ে যাওয়া ভবনে থাকা দাহ্য পদার্থ আগুন আরও ছড়িয়ে পড়তে সাহায্য করে থাকতে পারে। অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, অগ্নিকাণ্ডের ফলে ইভেন্ট হলের কিছু অংশ ধসে পড়ে, স্বল্পমূল্যের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সেটি ধসে পড়ে।

অগ্নিনির্বাপক কর্মীদের জীবিতদের সন্ধানে ভবনের ধ্বংসাবশেষের ভেতর প্রবেশ করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে ভবনটিতে যখন আগুন ছড়িয়ে পড়ে তখন সেখানে শত শত মানুষ আনন্দ উদযাপন করছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...