মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

নভেম্বরের শুরুতে তফসিল, জানুয়ারিতে ভোট: ইসি আনিছ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আর জানুয়ারির শুরুতে ভোটগ্রহণ করা হবে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গাজীপুরের শ্রীপুরে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আনিছুর রহমান বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আমরা আগেও বলেছি নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে করা হবে। সংবিধানের মধ্য থেকে আমরা সবকিছু করছি। আমরা নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা হিসেবে কাজ করছি।

তিনি বলেন, সব দলের অংশগ্রহণ কিন্তু আমাদের ওপর নির্ভর করে না। নির্বাচনে অংশগ্রহণ করা নির্ভর করে দলের সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।

এতে আমাদের এখতিয়ার নেই। তবে আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করব।

আমাদের দেড় বছর পার হয়েছে। শুরু থেকেই নির্বাচনের পরিবেশের জন্য আমরা সব দলকে একাধিকবার আহ্বান জানিয়ে আসছি। এখনও আমরা আহ্বান জানাচ্ছি, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও অবাধ হয়।

২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সেক্ষেত্রে ২০২৩ সালের নভেম্বর থেকে পরের বছর জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচন হয়। এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ভোট হবে না দাবি করে সব নির্বাচন বর্জন করে বিএনপি।

কিন্তু বিএনপি ও তাদের সমমনা দলগুলো সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার দাবিতে অনড় অবস্থানে আছেন। অন্যদিকে সংবিধান অনুযায়ী নির্বাচনে আয়োজনে অনড় অবস্থানে আওয়ামী লীগও।

ফলে সঠিক সময়ে নির্বাচন হবে কি না তা শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থার মধ্যে তফসিল ও নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা জানান ইসি আনিছুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...