মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বিএনপি-জামায়াত লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে: রমেশ চন্দ্র

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি ও জামায়াত ‘লুটপাটের রাজনীতি’তে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।

আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে ড. এমএ ওয়াজেদ আলী ইঞ্জিনিয়ারিং কলেজের প্রবেশমুখে কালভার্ট এবং সংযোগ সড়কের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রমেশ বলেন, বিএনপি জামায়াত লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে, আর আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে।

তারই উদাহরণ-ঠাকুরগাঁওয়ে ড. এমএ ওয়াজেদ আলী ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে। এই কলেজে জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা লেখাপড়া করে সুশিক্ষিত হবে। এর মাধ্যমে ঠাকুরগাঁও জেলার জীবনমানেও উন্নয়ন ঘটবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠনের জন্য দল ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান এই সংসদ সদস্য।

আলোচনা সভায় ঠাকুরগাঁও সড়ক ও জনপদ বিভাগের নির্বহী প্রকৌশলী মো. রফিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক একরাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা যুব মহিলা লীগের সভাপতি নাজিরা আক্তার স্বপ্না।

অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রায়হানুল কবির। এর আগে সকালে ফলক উন্মোচনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ড. এমএ ওয়াজেদ আলী ইঞ্জিনিয়ারিং কলেজের প্রবেশমুখে তিন ভেন্টের একটি কালভার্ট এবং সংযোগ সড়কের উদ্বোধন করেন রমেশ চন্দ্র সেন।

তিন কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধানে এই কালভার্ট এবং সংযোগ সড়ক নির্মাণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...