বুধবার, ১৯ আগস্ট ২০২৬

এলপিজির দাম বেশি নিলে লাইসেন্স বাতিলের পরামর্শ জ্বালানি প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম নিউজ ডটকম

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করলে প্রয়োজনে সরবরাহকারীর লাইসেন্স বাতিল করার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার ঢাকার কারওয়ানবাজারে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি নিজেও খোঁজ নিচ্ছি।

লোকজন দিয়েও খোঁজ রাখছি। সর্বত্র এলপিজি সিলিন্ডারের দাম সরকার নির্ধারিত হারের চেয়ে ১০০-২০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। একটি সিলিন্ডার তিনবার হাত বদল হয়ে ভোক্তার কাছে যাচ্ছে।

টিসিবি ভবনে ‘হোটেল রেস্তোরাঁয় এলপিজি সিলিন্ডারের নিরাপদ ব্যবহার’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ কর্মশালার আয়োজন করে।

সেখানে বিভিন্ন এলপিজি কোম্পানির পাশাপাশি হোটেল রেস্তোরাঁ মালিক, সরকারি দপ্তরের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ সালে দেশে বছরে এলপিজির ব্যবহার ছিল ৬৬ হাজার টন। বর্তমানে বছরে এলপিজির ব্যবহার সাড়ে ১৪ লাখ টনের বেশি।

অদূর ভবিষ্যতে এটা দ্বিগুণ হবে। তাই এখন ব্যবহার বেড়ে যাওয়ার বিবেচনায় নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি নিয়ে ভাবতে হবে। এলপিজির ব্যবহারে যুগোপযোগী নীতিমালার প্রয়োজন হয়ে পড়েছে।

এলপিজি ব্যবহারে উৎসাহিত করে তিনি বলেন, এখন উঁচু ভবনগুলোর অনেক জায়গায় এলপিজি ব্যবহার হচ্ছে। এখন আর এখানে পাইপলাইনের গ্যাসের প্রয়োজন নেই। একটা বড় ভবনকে ঘিরে রেটিকুলেটেড পদ্ধতিতে কিংবা একটা এলাকাকে ঘিরে এলপিজির সরবরাহ করা যেতে পারে।

তিতাসের পাইপলাইনগুলো প্রায় ৫০/৬০ বছরের পুরোনো। অধিকাংশ পাইপলাইনে লিকেজ। পাইপলাইনে গ্যাস দিতে গেলে প্রচুর পরিমাণ চোরাই লাইন তৈরি হয়েছে। বছরের পর বছর ধরে এই কাজগুলো হয়েছে।

ডিলার নিয়োগের ক্ষেত্রে এলপিজি অ্যাসোসিয়েশনকে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দিয়ে তিনি বলেন, এ বিষয়ে একটা নীতিমালা থাকা উচিত।

ডিলার নিয়োগ করার পর আসে সাব এজেন্ট, এরপরে আসে আরেকটা সাব এজেন্ট। এভাবে তিন চার হাত ঘুরে সিলিন্ডারের দাম বেড়ে যায়। দাম সহনীয় রাখার জন্য বিইআরসি খুব ভালোভাবে কাজ করছে। কিন্তু মার্কেটে যাওয়ার পর এভাবে হাত বদলের কারণে দাম বৃদ্ধি করে।

ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনেরও এক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারে। তার এলাকায় কে কী দামে এলপিজি বিক্রি করে এটা তাকে দেখতে হবে।

দরকার পড়লে বিইআরসি এদের লাইসেন্স ক্যানসেল করবে কি না সেটা দেখা দরকার। আমি জানি যেই দাম ঠিক করে দেওয়া হয়, সেখান থেকে প্রায়ই ২/১শ টাকা দাম বাড়িয়ে বিক্রি করে। এদিকে নজর দিতে হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক মাকসুদ হেলালী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...