বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ভিসানীতিতে দুই দেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না: সালমান রহমান

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি প্রয়োগে দুই দেশের বাণিজ্যে ‘কোনো প্রভাব পড়বে না’ বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

ঢাকার হোটেল সোনারগাঁওয়ে শনিবার এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, এটার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের কোনো সম্পর্ক নাই।

আমেরিকা আমাদের সবচেয়ে বড় বাজার। আমি প্রতিযোগিতা করে সেই বাজার দখল করেছি। ইউরোপের মত আমেরিকা তাদের বাজারে আমাকে বিশেষ কোনো এক্সেস দেয় নাই।

আমি সাড়ে ১৫ পার্সেন্ট ডিউটি দিয়ে সেই মার্কেট পাই। আমার জন্য যে এটা সবচেয়ে বড় বাজার, সেটা আমাদের ব্যবসায়ী, গার্মেন্টস কোম্পানি, শ্রমিক যারা আছেন তাদের ক্রেডিট।

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করেই সাড়ে ১৫ পার্সেন্ট ডিউটি ফি দিয়েই পণ্য দিচ্ছি। এক্ষেত্রে তো আমেরিকা আমাদের বাড়তি সুবিধা দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে ব্যবসা-বাণিজ্যিক কোনো প্রভাব পড়বে না।

বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে যারা বাধা হবে, তাদের নিষেধাজ্ঞার আওতায় রেখে নতুন ভিসা নীতি প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র।

সালমান রহমান বলেন, “আমি মনে করি, এটা খুব ভালো। যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে, তাদের জন্যই আমেরিকার ভিসা নীতি।

সরকারের পক্ষ থেকে আমরা সব সময় বলেছি, গতকাল মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে তার বক্তৃতায় এটা বলেছেন।

তারা সুষ্ঠু নির্বাচন কথা বলেছে। আমরাও তা চাই। আর বিরোধী দল বলছে, শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দেবে না।

আমি মনে করি, যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে, সহিংসতা করবে, তারা ভিসা নীতির মধ্যে পড়বে। ডোনাল্ড লু (যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি) যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলেছেন, বিরোধী দল, ক্ষমতাসীন দল ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্য যারা বাধা দেবে তাদের বিরুদ্ধেই (ব্যবস্থা) নেবে।

অপরদিকে দেশের নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপী ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক না পাঠালেও নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে ‘প্রশ্ন উঠবে না’ বলেও মনে করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোটেও না। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে- আপনাদের এমন বক্তব্যের সঙ্গে আমি একমত নই। তারা পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না, সেটা তো তাদের ব্যাপার।

আমার ইলেকশন আমি সংবিধান অনুযায়ী করব। আমরা যে কথাটা বার বার বলেছি যে, আমাদের ইলেকশন কমিশন শতভাগ স্বাধীন ও নিরপেক্ষ।

এর আগে এই কমিশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা সরিয়ে স্বাধীন নির্বাচন কমিশন রূপ দিয়েছেন। আমরা স্বচ্ছ ব্যালট বাক্স করেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...