বুধবার, ১৯ আগস্ট ২০২৬

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আবারো নৌকায় ভোট দিন: আমিনুল ইসলাম আমিন

নিজস্ব প্রতিবেদক

বিগত সাড়ে ১৪ বছরে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার ডায়নামিক নেতৃত্বে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে পৌঁছে দিয়েছেন বলেই বাংলাদেশ আজ বিশ্ব সভায় উন্নয়নের রোল মডেল। এই ধারা অব্যাহত রেখে আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আবারো নৌকায় ভোট দিতে হবে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল মত বিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এই কথা বলেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী।

বক্তব্য রাখেন মুজাহিদ বিন কায়সার, জসিম উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, চেয়ারম্যান মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান এইচ এম হানিফ, এস এম আজিজ, জায়েদ বিন কাশেম, তোফাজ্জল হোসেন তুহিন, জয়নাল আবেদীন, আবু বক্কর, হোসেন সওদাগর, শ্যামল দত্ত, হোসনে আরা, আব্দুর রহিম, আরাফাত প্রমুখ। জনাব আমিন আরো বলেন, বিপন্ন ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া শেখ হাসিনাই বিশ্ব মানবতার প্রতীক। তার বাংলাদেশে কখনো মানবাধিকার লঙ্ঘিত হতে পারে না।

যারা ইনডেমনিটি দিয়েছিল, দেশকে জঙ্গী রাষ্ট্র বানাতে দেশজুড়ে বোমা হামলা চালিয়েছিল, ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল,দেশকে দূর্ণীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল, লুটপাট তন্ত্র কায়েম করেছিল তারা এখন বিদেশী প্রভুদের সহায়তায় ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

তিনি আগামী নির্বাচনে জনগণকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...