বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ডিসেম্বরে চালু হচ্ছে দেশের দীর্ঘতম রানওয়ে

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার বিমানবন্দরে দেশের দীর্ঘতম আন্তর্জাতিক মানের রানওয়ে উন্নয়ন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে; আগামী ডিসেম্বর থেকে এখানে দেশি ও আন্তর্জাতিক সকল বিমান ওঠা-নামা করবে।

আজ শুক্রবার দুপুরে প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় এমন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে জানিয়ে মুখ্য সচিব বলেন, নয় হাজার ফুট রানওয়ের সঙ্গে সমুদ্র বক্ষে ১৭০০ ফুট রানওয়ে বাড়িয়ে ১০ হাজার ৭০০ ফুটের রানওয়ে নির্মাণ হচ্ছে।

রানওয়েতে বিমান অতরণের সময় যাত্রী অনুভব করবেন সমুদ্র নামছেন; যা পর্যটন শিল্পে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে। আগামী ডিসেম্বরে রানওয়েতে বিমান অবতরণ করবে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে তোফাজ্জল হোসেন মিয়া কক্সবাজারের খুরুশকুলের সর্ববৃহৎ জলবায়ু উদ্বাস্তুদের জন্য হওয়া আশ্রয় কেন্দ্র পরিদর্শনে যান।

যেখানে নির্মাণাধীন ভবন পরিদর্শন, বাস্তবায়নকারী সেনা কর্মকর্তাসহ বসবাসরত পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করেন মুখ্য সচিব।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিশ্বের সর্ববৃহৎ এ আশ্রয় কেন্দ্রে ১৯টি ভবনে আশ্রয় নিয়েছেন চার হাজার পরিবার। আরও ৬০টি ভবন নির্মাণ শেষ পর্যায়ে। আগামী দুই মাসের মধ্যে আরও আড়াই থেকে তিন হাজার পরিবার এখানে আশ্রয় পাবেন।

১৯৯১ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী ইতিহাস সৃষ্টি করেছেন মন্তব্য করে তোফাজ্জল হোসেন আরও বলেন, এখানে প্রাথমিক বিদ্যালয় না থাকার বিষয়টি উঠে এসেছে। দ্রুত সময়ের মধ্যে আশ্রয় কেন্দ্রে স্কুল ও কমিউনিটি ক্লিনিক চালু করা হবে।

পরিবেশ বান্ধব এই আশ্রয় কেন্দ্রে খেলার মাঠ, মসজিদ, মন্দিরসহ অন্যান্য সুযোগ সুবিধারও ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

পরিদর্শনের সময় কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...