বুধবার, ১৯ আগস্ট ২০২৬

প্রথম চালানে ভারতে গেল ৭৭ টন ইলিশ

নিউজ ডেস্ক

দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। প্রথম চালানে দেশটিতে ৭৭ টন ইলিশ পাঠানোর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকালে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশের প্রথম চালান গেছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দর মৎস্য কোয়ারেনটাইন কর্মকর্তা মাহাবুবুর রহমান।

ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, সেভেন স্টার ফিস প্রসেসিং কোং, রিপা এন্টারপ্রাইজ, সাউদার্ন এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও প্যাসিফিক সি ফুড লিমিটেড।

এদিকে এমি এন্টারপ্রাইজ ও গনি এন্ড সন্স নামে দুটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান বন্দর থেকে ইলিশের চালানটি ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে বলে জানিয়েছেন বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন পরিদর্শক আসওয়াদুল আলম।

প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার করে নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলে হয়েছে, ৭৯টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। প্রতিটি প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে সর্বোচ্চ ৫০ টন করে ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত রপ্তানির এই আদেশ বহাল থাকবে।

গত বছর দুর্গা পূজার সময় দুই হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল সরকার। তবে রপ্তানি হয়েছিল এক হাজার ৩০০ টন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...