বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বিএনপির কোনো ‘ইঞ্জিন’ নেই: নৌ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপিকে ইঞ্জিনবিহীন রেলগাড়ির সঙ্গে তুলনা করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর দাবি, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না।

আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে। বাংলাদেশের মানুষ এত বোকা নয় মির্জা ফখরুল। নেতৃত্বহীন রেল গাড়িতে মানুষ উঠবে না।

আজ বুধবার কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরি চলাচলের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে তিনি বলেন, মানুষ আগে দেখবে বগিতে ইঞ্জিন আছে কি না।

ইঞ্জিন ছাড়া কোনো বগিতে মানুষ উঠবে না। বিএনপির কোনো ইঞ্জিন নাই। এই ট্রেন চলে না। এই ট্রেন চলতে পারে না। আর বাংলাদেশ আওয়ামী লীগের ইঞ্জিন অনেক শক্তিশালী।

সমাবেশের আগে নৌ রুট উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী বলেছেন, শুধু বাংলাদেশের ওপরই নয়, পশ্চিমাদের ওপর বাংলাদেশেরও চাপ আছে। আলোচনার টেবিলে নয়, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশ অন্য দেশের কথায় চলবে না, জনগণের কথায় এবং সংবিধানের নিয়মে চলবে।

সমাবেশে তিনি বলেন, “ফখরুলরা বলেছে- আমেরিকা নাকি স্যাংশন দেবে। আর এখন প্রধানমন্ত্রী সে দেশে বাইডেনের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন।

কোথায় আছে বিএনপি। বিএনপি এখন এভারকেয়ারে আইসিউইতে আছে। প্রতিদিন শুধু খবর আসছে, বিএনপি নাকি শেষ।

এসময় নতুন দল ‘তৃণমূল বিএনপি’র প্রসঙ্গ টেনে খালিদ মাহমুদ বলেন, আজকে দেখলাম তৃণমূল বিএনপি হয়েছে, পত্রিকায় দেখলাম।

বিএনপির কোনো খবর নাই। একজন দুর্নীতি মামলায় আইসিউইতে আছে, আরেকজন পলাতক দেশের বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলের মঙ্গাকে জাদুঘরে পাঠিয়েছেন দাবি করে তিনি বলেন, “চিলমারীতে ফেরি চলবে বলে সেখানকার মানুষের দীর্ঘ দিনের আশা পূরণ হয়েছে।

প্রধানমন্ত্রী ২০১৬ সালে চিলমারীতে বলেছিলেন, এখানে ফেরি চালু হবে। সেটা ’১৯ সালে যদি কোভিড না হত, দেশের অর্থনৈতিক সংকট না থাকত, এখানে অনেক আগেই ফেরি চলে আসত।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম, বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফাসহ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...