বুধবার, ১৯ আগস্ট ২০২৬

আরও অনেকেই বিএনপি থেকে পালাবে, অপেক্ষা করুন: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকার ছাড়ও আরও অনেকেই বিএনপি থেকে পালাবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতা শমসের মবিন ও তৈমূর আলম ‘তৃণমূল বিএনপি’তে যোগদান করেছেন। একটু অপেক্ষা করুন, আরও অনেকেই বিএনপি থেকে পালিয়ে আসবেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হওয়ার গ্যারান্টি চায়। কিন্তু সেটা সরকার কিংবা নির্বাচন কমিশন দিতে পারবে না। আমরা চাই তারা নির্বাচনে আসুক।

হাছান মাহমুদ বলেন, বিএনপি আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ব্যাপক নির্যাতন হয়েছিল। তারা কী করেছিল, একটু পেছনের দিকে তাকালেই দেখতে পাবেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমকে লাঠিপেটা, মতিয়া চৌধুরীকে রাস্তায় টানাহেঁচড়া এবং আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করেছিল। শুধু তাই নয়, তারা একুশে আগস্টে গ্রেনেড হামলাও চালিয়েছিল।

এর আগে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেওয়ায় গত বছর নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদ ও দলীয় চেয়ারপারসন উপদেষ্টা পদ থেকে তৈমূর আলমকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে ২০১৫ সালের ২৮ অক্টোবর বিএনপি থেকে পদত্যাগ করেন শমসের মবিন চৌধুরী।

এরপর মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রয়াত নাজমুল হুদা প্রতিষ্ঠিত ‘তৃণমূল বিএনপি’তে যোগদান দেন সাবেক বিএনপির এই দুই নেতা।

দলটিতে যোগ দিয়েই শমসের মবিন চেয়ারপারসন এবং তৈমূর আলম খন্দকার মহাসচিব নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, প্রয়াত নাজমুল হুদা তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি তিনি মারা যান। দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে। এই দলের প্রতীক সোনালি আঁশ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির প্রার্থীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...