বুধবার, ১৯ আগস্ট ২০২৬

কানাডা ইস্যুতে বিজেপি সরকারের পাশেই কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক

কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী এক নেতাকে হত্যার পেছনে নয়া দিল্লির হাত আছে, এমন অভিযোগ বিজেপি সরকার প্রত্যাখ্যান করার পর তাতে সমর্থন জানিয়েছে দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেস পার্টি।

দলটি ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।

ভারত দ্রুততার সঙ্গে কানাডার অভিযোগ প্রত্যাখ্যান করে একে ‘ভিত্তিহীন’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করে।

জি-২০ গ্রুপের এই দুই সদস্যের দ্বিপাক্ষিক সম্পর্ক ইতোমধ্যে অনেকটা নাজুক হয়ে দাঁড়িয়েছে, তারা পরস্পরের একজন করে কূটনীতিককে বহিষ্কার করেছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ব্রিটিশ কলম্বিয়ায় শিখ নেতা হারদিপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার ঘটনায় ভারতীয় গোয়েন্দাদের জড়িত থাকার ‘বিশ্বাসযোগ্য অভিযোগ’ পেয়েছে তাদের গোয়েন্দা সংস্থাগুলো।

বুধবার কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি তাদের দাবি করা ‘সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের’ প্রতি সমর্থন জানান এবং ট্রুডোর সমালোচনা করেন।

কংগ্রেসের এই জ্যেষ্ঠ এমপি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ করা এক পোস্টে বলেন, “হারদিপ সিং নিজ্জারের মতো একজন ঘোষিত সন্ত্রাসীর পক্ষে ট্রুডোর অবস্থান পুরোপুরি লজ্জাজনক আর এটি দেখাচ্ছে বর্তমান কানাডা সরকার খালিস্তানি সহানুভূতিশীলদের সঙ্গে কতটা ঘনিষ্ঠ।”

এক্স এ করা আরেক পোস্টে কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন, “আমাদের দেশের স্বার্থ ও উদ্বেগ সর্বদা সর্বাগ্রে রাখতে হবে। ভারতের জাতীয় কংগ্রেস সব সময় বিশ্বাস করে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের দেশের লড়াই আপসহীন, বিশেষভাবে যখন সন্ত্রাসবাদ ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে।”

শিখদের স্বপ্নের স্বাধীন রাষ্ট্রের নাম ‘খালিস্তান’। ১৯৮০ ও ১৯৯০ এর দশকে রক্তাক্ত শিখ বিদ্রোহের লক্ষ্য ছিল ভারতের পাঞ্জাবে এ রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

তখন হাজার হাজার শিখ বিদ্রোহী নিহত হয়েছিল। ওই সময় ভারতের ক্ষমতায় ছিল কংগ্রেস। এ দলের সরকারই তখন শিখ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই ও তাদের দমনে নেতৃত্ব দিয়েছিল। তারপর থেকে শিখদের এ দাবির পুনরুজ্জীবন নিয়ে সদা সতর্ক আছে নয়া দিল্লি।

শিখদের এ বিদ্রোহ দমনের জেরে ১৯৮৪ সালে শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধী।

এরপর ১৯৯৫ সালে শিখ বিচ্ছিন্নতাবাদীদের বোমা হামলায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং নিহত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...