বুধবার, ১৯ আগস্ট ২০২৬

উখিয়া ক্যাম্পে ‘আরসাবিরোধী’ রোহিঙ্গা নেতাকে কুপিয়ে খুন

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া উপজেলায় ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে ক্যাম্পের ভেতর এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার ঘোনার পাড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫৬ ব্লকে কোডেক স্কুলের সামনে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহত মোহাম্মদ আইয়ুব (৩৫) ঘোনার পাড়া ১৮ নম্বর ক্যাম্পের এইচ-৫৬ ব্লকের বাসিন্দা এবং ব্লকটির উপ-কমিউনিটি নেতা (সাব-মাঝি)।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আইয়ুব বিকালে ক্যাম্পের এইচ-৫৬ ব্লকে একটি দোকানের সামনে কয়েকজনের সঙ্গে আলাপ করছিলেন।

এ সময় ১০-১২ অজ্ঞাত দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আইয়ুবকে ক্যাম্প সংলগ্ন এক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইয়ুবকে কারা, কী কারণে খুন করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। তিনি রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠন আরসাবিরোধী ছিলেন। এর জেরেও এ খুনের ঘটনা ঘটতে পারে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...