সোমবার, ২৫ মে ২০২৬

থানায় ছাত্রলীগ নেতাদের মারধর: আরও ৭ দিন সময় চায় তদন্ত কমিটি

নিউজ ডেস্ক

ঢাকার শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের গঠিত তদন্ত কমিটি আরও সাত কর্মদিবস সময় চেয়েছে।

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার আজ একথা জানিয়েছেন।

মঙ্গলবার প্রথম দফায় বাড়তি পাঁচ কর্মদিবস শেষে কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

গত ৯ সেপ্টেম্বর বারডেম লাগোয়া ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে এক ঘটনার জের ধরে রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদ ছাত্রলীগের দুজনকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে।

এরপর ছাত্রলীগের দাবির প্রেক্ষাপটে এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে পাঠানো হয় রংপুরে। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। কমিটিকে দুদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও তারা প্রথমে পাঁচ দিনের বাড়তি সময় নেন। এখন আর সাত দিন চাইলেন।

এদিকে তদন্ত কমিটিকে ইব্রাহিম কার্ডিয়াকের ঘটনাটিও বিবেচনায় নেওয়ার আহ্বান এসেছে খোদ পুলিশের মধ্য থেকে। সেদিন এডিসি হারুনের সঙ্গে আরেক নারী এডিসি ছিলেন ইব্রাহিম কার্ডিয়াকে। সেখানে উপস্থিত ছিলেন নারী এডিসির স্বামী আজিজুল হক মামুনও, যিনি রাষ্ট্রপতির এপিএসের দায়িত্বে রয়েছেন।

অভিযোগ উঠেছে, হাসপাতালে ছাত্রলীগ নেতাদের নিয়ে গিয়ে স্ত্রী ও এডিসি হারুনের উপর চড়াও হয়েছিলেন মামুন। তার স্ত্রীও পুরো ঘটনার জন্য স্বামীকে দায়ী করে বলেছেন, এডিসি হারুন নির্দোষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল...

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

আরও পড়ুন

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি বছরও বাংলাসহ ৫০টি ভাষায় পবিত্র হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। এ নিয়ে টানা সপ্তম...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি। এই...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- মহিউদ্দিন...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।আজ রবিবার(২৪মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালি...