বুধবার, ১৯ আগস্ট ২০২৬

উখিয়ায় আশ্রয় শিবিরের বাইরে শতাধিক রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়ায় আশ্রয় শিবিরের বাইরে থেকে শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের উখিয়া ডিগ্রি কলেজ গেইট এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান।

আটকদের মধ্যে ৬১ জনকে থানা হেফাজতে এবং বাকি রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাইরে কঠোর নজরদারির কথা জানিয়ে ওসি মোহাম্মদ আলী বলেন, অনেক রোহিঙ্গা মিথ্যা তথ্য দিয়ে কিংবা অনুমতি ছাড়াই নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বাইরে বের হন। পরে তারা সুবিধাজনক সময়ে গন্তব্যে রওনা দেন।

রোহিঙ্গাদের ‘ছড়িয়ে পড়া ঠেকাতে’ গত ১৬ সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, আটকদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি কারো বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে সোমবার আশ্রয় শিবিরের বাইরে ঘোরাঘুরির করার সময় ৫৫ জন, রোববার ২৯ এবং শনিবার ২৯ রোহিঙ্গাকে আটক করে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...