বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের একটি মাদ্রাসায় ছয় মাস আগে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় ওই প্রতিষ্ঠানেরই এক শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি এলাকা থেকে সোমবার শিক্ষক রিদুয়ানুল হককে (৩২) গ্রেপ্তার করা হয় বলে আজ জানান র‌্যাব-৭ এর পতেঙ্গা ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।

নিহত ছেলেটি নগরীর মেহেদীবাগ এলাকার ‘দারুস সুফফাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। গ্রেপ্তার রিদুয়ানুল ওই মাদ্রাসার হাফেজ ছিলেন।

র‌্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, লাশ উদ্ধারের পর ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা করা হয়। কিন্তু ময়নাতদন্ত প্রতিবেদনে তার সাথে পাশবিক নির্যাতনের আলামত পাওয়ায় পরে ওই অপমৃত্যুর মামলা হত্যা মামলায় রূপান্তর হয়।

ওই মামলায় মাদ্রাসার তিন শিক্ষককে আসামি করা হয়েছিল, যাদের মধ্যে দুই জন পুলিশের হাতে আগে গ্রে*প্তার হলেও রিদুয়ালনুল এতদিন আত্মগোপনে ছিলেন বলেন জানান র‌্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান।

র‌্যাব বলছে, গত ১৩ মার্চ রাতে মাদ্রাসার বাথরুম থেকে ছেলেটির লাশ উদ্ধার করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ সে সময় দাবি করেছিল, ছেলেটি ‘গলায় বেল্ট পেঁচিয়ে আত্মহত্যা’ করেছে।

লাশ উদ্ধারের পর ছেলেটির বাবা জানিয়েছিলেন, ছেলেকে তিনি প্রতিদিন সকাল সাড়ে ৬টায় মাদ্রাসায় দিয়ে আসতেন এবং রাত ৯টার দিকে গিয়ে আবার নিয়ে আসতেন।

ওই মাদ্রাসার দুই ছাত্র আমাকে বলে যে আমার ছেলে আত্মহত্যা করেছে। মাদ্রাসার শিক্ষকরা ওকে প্রথমে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এরপর পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশ তাদের জিম্মায় নেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...