বুধবার, ১৯ আগস্ট ২০২৬

কানাডায় শিখ নেতা হত্যায় ভারত জড়িত, বিস্ফোরক অভিযোগ ট্রুডোর

আন্তর্জাতিক ডেস্ক

কানাডায় তিন মাস আগে শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জারকে হত্যার পেছনে ভারত সরকারের হাত আছে বলে অভিযোগ করেছেন খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

গত ১৮ জুন ব্রিটিশ কলাম্বিয়ায় একটি শিখ মন্দিরের সামনে হারদ্বীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়। ট্রুডো বলছেন, কানাডার গোয়েন্দারা ওই হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের যোগাযোগ থাকার ‘বিশ্বাসযোগ্য’ তথ্য পেয়েছে।

সোমবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে দেওয়া এক জরুরি বিবৃতিতে ট্রুডো বলেন, কানাডার মাটিতে কানাডার একজন নাগরিককে হত্যায় ভিনদেশি একটি সরকারের জড়িত থাকা আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন।

ভারত কানাডার এই অভিযোগ প্রত্যাখ্যান করে একে ‘অন্তঃসারশূন্য’ আখ্যায়িত করেছে। সম্প্রতি নয়া দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সময়ও বিষয়টি তুলেছিলেন ট্রুডো। ভারত এর আগেও নিজ্জারের খুনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছিল।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রীর অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সেখানে বলা হয়, কানাডায় কোনো সহিংসতার ঘটনায় ভারত সরকারের জড়িত থাকার অভিযোগ ‘অন্তঃসারশূন্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।

এর আগেও কানাডার প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর কাছে একই ধরনের অভিযোগ করেছিলেন এবং তা ‘পুরোপুরি প্রত্যাখ্যান’ করা হয়েছিল।

ওই বিবৃতিতে উল্টো কানাডার বিরুদ্ধে অভিযোগ এনেছে ভারত। সেখানে বলা হয়েছে, কানাডা দীর্ঘদিন ধরে খালিস্থানি চরমপন্থি ও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছে, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

এদিকে নিজ্জার হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের কূটনীতিক পবন কুমার রাইকে বহিষ্কার করেছে কানাডা। পার্লামেন্টে ট্রুডোর বক্তব্যের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলি সাংবাদিকদের এ কথা জানান।

বহিষ্কৃত ওই কূটনীতিক ভারতের গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ) স্থানীয় প্রধান বলে জানিয়েছেন জোলি।

কানাডার তদন্তকারীরা শিখ নেতা নিজ্জারের (৪৫) মৃত্যুকে ‘টার্গেট কিলিং’ হিসেবে চিহ্নিত করেছিল। ঘটনার দিন দুপুরে ভ্যাঙ্কুভার থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্বে সারি শহরে গুরু নানক শিখ গুরুদুয়ারার ব্যস্ত কার পার্কে মুখোশ পরা দুই বন্দুকধারী নিজ্জারকে তার গাড়িতে গুলি করে হত্যা করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...