বুধবার, ১৯ আগস্ট ২০২৬

শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ: এমপি নোমান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর রহমানিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

এ সময নোমান আল মাহমুদ বলেন, শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে দূরে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষা প্রযুক্তির অগ্রগতি ঘটাতে সরকার ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে স্বল্পমূল্যে ল্যাপটপ ও ট্যাব সরবরাহের কাজ শুরু করেছে।

ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে তিনি অবিভাবকদের প্রতি আহ্বান জানান।

অত্র বিদ্যালয়ের (এডহক কমিটি) সভাপতি মো: তালেব আলীর সভাপতিত্বে শিক্ষক হাফেজ মোঃ আবু ইউসুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেবুন নিছা খানম, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা রফিউল হায়দার রফি, মনির আহমদ মনি, মাহবুবুল আলম, মিজানুর রহমান, সাখাওয়াত হোসেন সাকু, জোবাইদা খাতুন, সুভাষ চন্দ্রনাথ, জাহিদুল আলম জাহিদ প্রমুখ। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...