বুধবার, ১৯ আগস্ট ২০২৬

‘অপ্রয়োজনে’ ডেঙ্গু রোগীকে ঢাকায় না পাঠানোর নির্দেশ

চট্টগ্রাম নিউজ ডটকম

জেলা ও উপজেলা পর্যায় থেকে ‘অপ্রয়োজনে’ ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীকে ঢাকায় না পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর। বলেছেন, শকের রোগীকে যথাযথ চিকিৎসা না দিলে ঢাকায় পাঠালে রোগীকে ‘নিশ্চিতভাবে হারাতে হবে।

রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় যে গাইডলাইন করা হয়েছে, সেটা প্রান্তিক পর্যায়ের সব চিকিৎসকরা জানেন।

সেই গাইড লাইন অনুযায়ী চিকিৎসা দেওয়া এবং অপ্রয়োজনে ঢাকায় রোগীকে না পাঠাতে জেলা, উপজেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এমন সিদ্ধান্ত নেওয়ার কী কারণ, তা তুলে ধরে তিনি বলেন, এখানে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট। যখন রোগীর প্রেসার কমে যায় তখন যথাযথ সময়ে আইভি ফ্লুইড দেওয়া। আইভি ফ্লুইড দেওয়ার জন্য বড় ধরনের ইকুইপমেন্ট বা অনেক বড় হাসপাতালের প্রয়োজন নেই।

বরং যারা শকে আছেন, তাদের শক স্টেইজ ম্যানেজ না করে যদি ঢাকায় পাঠানো হয়, তাহলে এই লম্বা সময়ে রোগীর মৃত্যু হতে পারে বলে আশঙ্কার কথা বলেছেন তিনি।

সিরায় দেওয়ার স্যালাইন সংকট নিয়ে আহমেদুল কবীর বলেন, বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সরকারের কেন্দ্রীয় ঔষধাগারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে হিসাব করে দেখেছেন, আমদানি ও স্থানীয়ভাবে যে পরিমাণ স্যালাইন উৎপাদন হচ্ছে, তাতে স্যালাইনের সংকট হওয়ার কথা না।

রোগীর সংখ্যা বাড়লে ‘অসাধু লোকজন’ স্যালাইন মজুদ রেখে বেশি দামে বিক্রি করার জন্য কৃত্রিম সংকট তৈরি করে উল্লেখ করে তিনি বলেন, এটা শক্ত হাতে দমন করতে আমরা সিভিল সার্জনদের নির্দেশনা দিয়েছি।

তারা স্থানীয়ভাবে মোবাইল কোর্ট, ভোক্তা অধিকারকে নিয়ে অভিযান চালাবে। কেউ মজুদ করলে ও বেশি দামে বিক্রি করলে জরিমানা করবেন।

সরকার যে স্যালাইন আমদানি করতে যাচ্ছে তার একটি চালান রোববারই এসে পৌঁছাবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...