শনিবার, ১ আগস্ট ২০২৬

রুপিতে বাণিজ্যসহ ৩ এমওইউ ভারতের সঙ্গে

চট্টগ্রাম নিউজ ডটকম

ডলার সংকটের এই সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য লেনদেন রুপিতে নিষ্পত্তিসহ কৃষি ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে তিনটি সমঝোতা স্মারকে সই করেছে দুই দেশ।

আজ শুক্রবার বিকালে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের আগে এসব এমওইউ স্বাক্ষরিত হয়।

নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে ওই দ্বিপক্ষীয় বৈঠকের পর এক ব্রিফিংয়ে আলোচনার বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

তিনটি সমঝোতা স্মারক হল: কৃষি গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের সাধারণ মানুষের মধ্যে আর্থিক লেনদেন সহজীকরণ।

এর মধ্যে বাংলাদেশে এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল এবং ইনডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় দুই দেশের মধ্যে কৃষি গবেষণা ও প্রশিক্ষণ খাতে সহযোগিতা জোরদার করা হবে।

সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে ২০২৩ থেকে ২০২৫ সময়ের জন্য। এর আওতায় শিল্প, সহিত্য, সাংস্কৃতি খাতে দুদেশের সহযোগিতা আরো জোরদার করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।

আর তৃতীয় সমঝোতা স্মারকটি হয়েছে ভারতের এনপিসিআই ইন্টারনশনাল পেমেন্টস লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে। এর ফলে দুই দেরশর মধ্যে লেনদেন সম্পাদন সহজতর হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ভারত থেকে আমরা অনেক কিছু কিনি। কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের টাকা রুপির বিপরীতে আমরা ব্যবসা করব। তার ফলে আমাদের ওই ডলারের যে একটা ঝামেলা, সেইটা থেকে আমরা অনেকটা মুক্ত হব বলে আমরা আশা করি।

নরেন্দ্র মোদীর আমন্ত্রণে অতিথি হিসেবে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার দুপুরে দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।

এক প্রশ্নের জবাবে মোমেন জানান, তিস্তার মত ঝুলে থাকা বিষয়গুলো নিয়ে কর্মকর্তা পর্যায়ের আলোচনায় সমধান খোঁজার কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। আর বাংলাদেশের নির্বাচন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।

তবে নিতপণ্য রপ্তানিতে ভারতের হঠাৎ নিষেধাজ্ঞায় বাংলাদেশকে যে সমস্যায় পড়তে হয়, সে বিষয়টি আলোচনায় এসেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ভারত আমাদের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। মাননীয় প্রধানমন্ত্রী ভারত থেকে আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য ভারত সরকারকে অনুরোধ জানিয়েছেন।

ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক পর্যায়ে কানেকটিভিটি, তথা রেল ও সড়ক যোগাযোগ বৃদ্ধি করতে এবং আমাদের চলমান প্রচেষ্টা এবং কর্যক্রম বেগবান করতে উভয় প্রধানমন্ত্রী একমত হয়েছেন।

রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্রুত প্রত্যাবাসন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতর সহযোগিতা চেয়েছেন বলেও জানান মোমেন।

তিনি বলেন, দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠকও হয়। বাংলাদেশ ও ভারতের বিদ্যমান গভীর সম্পর্কের বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং সেই সম্পর্ক আরো এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত হন।

অত্যন্ত আন্তরিক পরিবেশে দুই প্রধানমন্ত্রীর এই ফলপ্রসূ এবাং খোলামেলা আলোচনার ফলে উভয় পক্ষের মধে বিদ্যমান অনিসপন্ন বিষয়সমূহের সমাধান তরান্বিত হবে এবং উভয় দেশের জনগণ উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৩০ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...