সোমবার, ২৭ জুলাই ২০২৬

অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থায় সকলকে বৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকতে স্পীকারের আহ্বান

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। নির্দিষ্ট কোন বিষয়ে মতামত প্রদানের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে অনেকেই অজ্ঞতাবশত বিরুপ মন্তব্য ব্যবহার করছেন। তিনি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থায় সকলকে বৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকতে আহ্বান জানান।

তিনি আজ মঙ্গলবার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে ইউএনডিপি আয়োজিত ‘জেন্ডার্ড হেট স্পীচ এবং বাংলাদেশ ডেল্টা প্লান ২০২২’ শীর্ষক পরামর্শমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে ইউএনডিপি’র সংসদীয় কর্মসূচি বিষয়ক মূখ্য সমন্বয়ক মাহমুদুল হাসান কর্মশালার মূল বিষয়বস্তু আলোচনা করেন।

জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন সদস্য ‘আন্ডারস্ট্যান্ডিং কী ট্রেন্ডস অফ জেন্ডার্ড হেট, ইটস ইমপ্যাক্ট অ্যান্ড পার্লামেন্টস রোল টু কমব্যাট হেট স্পীচ’ বিষয়ে এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ‘আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশ ডেল্টা প্লান ২১০০: পার্লামেন্টস রোল টু অ্যাকসিলারেট ইটস ইমপ্লিমেন্টেশন’ বিষয়ে আলোচনা করে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ডেপুটি স্পীকার মো: সামশুল হক টুকু এমপি এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বক্তব্য প্রদান করেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, যুগযুগ ধরে সমাজে হেট স্পীচ বিদ্যমান ছিল। সমাজ বিবর্তনের সাথে সাথেই বিরুপ মন্তব্যের দৌরাত্ম্য ধর্ম-বর্ণ, নারী-পুরুষ ও দেশ-কাল-পাত্রভেদে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, রেসিজমের কালচার শুধুমাত্র আইন দিয়ে প্রতিরোধ করা যাবে না।

তিনি বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হেট স্পীচ ও রেসিজম সম্পর্কে সচেতন করতে হবে। শিশুদের নির্দিষ্ট কোন ব্যক্তি-বস্তুকে প্রকৃতভাবে সম্মান প্রদর্শন করা বিষয়ে শিক্ষাদান করতে হবে। তিনি বলেন, পরিবার-সমাজ বা কর্মক্ষেত্রে নারী ও পুরুষ যেন সমমর্যাদায় কাজ করতে পারে তা নিশ্চিত করতে হবে।

হেট স্পীচের উপর বিষয়ভিত্তিক প্রবন্ধ অসাধারণভাবে উপস্থাপনের জন্য উপস্থাপককে ধন্যবাদ জ্ঞাপন করে স্পীকার বলেন, সমাজে বিরাজমান হেট স্পীচ থেকে পরিত্রান পেতে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আগামী প্রজন্মের সচেতনতার মাধ্যমেই এদেশে হেট স্পীচমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে উঠবে।

কর্মশালায় জাতীয় সংসদ সদস্য ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব:) রফিকুল ইসলাম বীরউত্তম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, শামীম হায়দার পাটোয়ারী, হাবিবে মিল্লাত, উম্মে কুলসুম স্মৃতি, বেগম মনিরা সুলতানা, সৈয়দা রুবিনা আক্তার, অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, আদিবা আনজুম মিতা, বেগম খোদেজা নাসরিন আক্তার হোসেন, শবনম জাহান, রুমানা আলী, মোছা: শামীমা আক্তার খানম, মোছা. ডরথী রহমান, এ এম নাইমুর রহমান, ফখরুল ইমাম, আহমেদ ফিরোজ কবির, ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুলসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।আজ ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায়...