শনিবার, ২২ আগস্ট ২০২৬

সর্বজনীন পেনশন নিয়ে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিলেন জয়

চট্টগ্রাম নিউজ ডটকম

সর্বজনীন পেনশন সুবিধায় নিবন্ধনের পদ্ধতির ভিডিও প্রকাশ করার পাশাপাশি এ বিষয়ে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এ সময়ে সার্বজনীন পেনশন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সরাসরি উত্তর প্রদান করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে ভিডিওটি প্রকাশ করে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সজীব ওয়াজেদ।

মন্তব্যের ঘরে থাকা বিভিন্ন প্রশ্নের মধ্যে আহাদ খান নামে একজন প্রশ্ন করেন, আমি প্রতি মাসে জমা করতে করতে হয়তো ম্যাচিউর হওয়ার আগে মারা গেলাম তখন এ টাকার মালিক কে হবে? জবাবে সজীব ওয়াজেদ বলেন, অর্থ জমার পর জমাকারীর মৃত্যু হলে সেই অর্থ তার নমিনি পাবেন।

মফিজুল ইসলাম রাকিব নামে অপর একজন জানতে চান, এটি কোনো নির্দিষ্ট মেয়াদি কি না? জবাবে সজীব ওয়াজেদ পেনশন সুবিধার পুরো তালিকাসহ একটি ভিডিও দেন।

রমিম খান নামে একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে ধন্যবাদ জানালেও সরকার বদল হলে পেনশন স্কিম নিয়ে সাধারণ মানুষ সমস্যায় পড়বে কি না প্রশ্ন করেন। যেই প্রশ্নটি বিগত বেশ কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই করেছেন।

এ প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, পেনশন স্কিম বাংলাদেশের মানুষের জন্য, এই অর্থের মালিক বাংলাদেশের জনগণ তথা রাষ্ট্র। এই স্কিম সাধারণ মানুষের জন্য, যেই সরকারই থাকুক, আপনার পেনশনের টাকা আপনার ও আপনার নমিনির।

মো. রোমান মৃধা নামে অপর একজন লেখেন, আমি চেষ্টা করেছি রেজিস্ট্রেশন লিংক দিয়ে, এনআইডি নম্বর দিয়ে, অ্যাপস দিয়ে কিন্তু লোডিং অনেক সময় নিয়ে শেষে রেজিস্ট্রেশন ফেইল দেখাচ্ছে।

এর প্রতি উত্তরে সজীব ওয়াজেদ বলেন, এটা অনেক সময় ইন্টারনেট কানেকশনের জন্য হতে পারে। আবার অনেক মানুষ একসঙ্গে ট্রাই করলেও হতে পারে। চেষ্টা করবেন একটু অফ-পিক আওয়ারে। আশা করছি কোনো সমস্যা ছাড়াই হয়ে যাবে।

এই পোস্টের কমেন্টে সর্বজনীন পেনশন সুবিধা চালুর জন্য অসংখ্য মানুষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

অন্যদিকে সার্বজনীন পেনশন বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানানো হয়। এ ছাড়াও ধন্যবাদ জানান বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া মানুষগুলো।

ভিডিওতে সর্বজনীন পেনশনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। সেইসঙ্গে এর বিভিন্ন সুবিধা ও নিয়মগুলো স্পষ্ট করে বর্ণনা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...