শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বর্তমান সরকার ইসলাম বান্ধব সরকার ইসলাম বিরোধী নয়:ডা. দীপু মনি

বাবলু দাশ,হাটহাজারী প্রতিনিধিঃ

শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, ইসলামের জন্য কারা কাজ করছে তা জাতি দেখেছে। কারা ইসলামের নাম দিয়ে অন্য ধর্মের লোকদের উপর অত্যাচার নির্যাতন করেছে অগ্নি সন্ত্রাস করেছে তাও জাতি দেখেছে। তাই বর্তমান সরকার দ্বীনের বিরোধী শক্তি হিসেবে কাজ করছে এ অপপ্রচার করে কোন লাভ হবেনা।

উপজেলার ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এম.এ) মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও  ১৫ আগস্টে শাহাদাতকারীদের সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা শীর্ষক ‘চট্টগ্রাম বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা উল্লেখ করেন।

শনিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল বাসার ও অধ্যাপক শফিউল আজমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি আরো বলেন, মাদ্রাসা শিক্ষার প্রতি সরকার গুরুত্ব দেয়ার কারণে মাদ্রাসার শিক্ষার্থীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। তাল মিলিয়ে দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে। ৫২ টি কামিল মাদ্রাসায় অনার্স কোর্স চালু হয়েছে। ৮ হাজার ২২৯ টি মাদ্রাসা এমপিও ভুক্ত হয়েছে।

সকাল ১০ টা থেকে মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত সমাবেশে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন, ছিপাতলী মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফারাহ মোঃ ফরিদ উদ্দিন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সচিব মোঃ কামাল হোসেন, উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা...

আরও পড়ুন

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড মডেল থানায়...