বুধবার, ৫ আগস্ট ২০২৬

জোনাকী মেধাবৃত্তির পুরস্কার ও গুণীজন সম্মাননা

মো. মহিউদ্দিন

সামাজিক ও মানবিক সংগঠন জোনাকী ফাউন্ডেশনের মেধাবৃত্তি-২২ এর পুরস্কার বিতরণ,গুণীজন সম্মাননা ও মানবিক কাজে অবদানের জন্য ১০টি সামাজিক সংগঠনকে সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে জোনাকী ফাউন্ডেশনের উদ্যোগে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আবদুল জলিল স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

আয়োজক কমিটির চেয়ারম্যান ডাঃ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকের সাবেক ডিজিএম মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক আশিক আরিফিনের সঞ্চলনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আনোয়ারা উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজ ক্যালণ সম্পাদক আলহাজ্ব বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ। এতে প্রধান বক্তা ছিলেন জোনাকী ফাউন্ডেশনের উপদেষ্টা মাষ্টার এয়াকুব আলী।

অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও প্রাচ্য বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধী ভিক্ষু, মুক্তিযোদ্ধা জিয়া উদ্দীন মাহমুদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য গবেষক ভাস্কর ডি.কে দাশ মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের উপ-রেজিষ্ট্রার এস.এম ফোরকান, সমাজসেবক জাহাঙ্গীর আলম ,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির ভাইস প্রেসিডেন্ট লায়ন মো: আনোয়ারুল আজীম, নীল মানবাধিকার উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক এসকান্দর চৌধুরী হিরু, আনোয়ারা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে আয়োজক কমিটির প্রতিটি সদস্য উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,তোমরা তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। তোমাদের জ্ঞানের দ্যুতি ছড়িয়ে পড়বে সারা বিশ্বে।

তোমরা হয়ে উঠবে দেশের সেরা নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ আছে যা জাতির প্রত্যাশা পূরণে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার ও ১১ গুনীজনকে সংবর্ধনা এবং সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় দশটি সামাজিক সংগঠনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

উল্লেখ, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শিক্ষা, স্বাস্থ্য , ক্রীড়া, সহ সমাজ সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

আরও পড়ুন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...