শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বাংলাদেশের ইতিহাসে একুশে আগষ্ট আরেকটি কালো অধ্যায়

কে এম রাজীব

স্বাধীনতা বিরোধী শক্তি ঘাতকের গোষ্টী ৭৫ এর ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার নৃশংস হত্যাযজ্ঞের শিকার হলেও বিদেশে অবস্থান করার কারণে সে রাতে বেঁচে যান দুই বোন। এর পরেও ক্ষ্যান্ত থাকেনি ঘাতক গোষ্ঠী। শেখ পরিবারকে বিলীন করতে, বাংলাদেশ আওয়ামী লীগকে বিলুপ্ত করার ষড়যন্ত্রে এখনো পর্যন্ত লিপ্ত রয়েছে। কিন্তু দুবোনের উপর থেকে লক্ষ্য সরে যায়নি তাদের। তারা চেয়েছিলো দুইজনকে হত্যা করতে পারলে শেখ পরিবারের আর কোনো অস্তিত্ব থাকবেনা উজ্জীবিত হবেনা বাংলাদেশ আওয়ামী লীগ। তাতে কিন্তু সফল হয়নি ঘাতকের গোষ্টীর। সব ভয়ভীতি উপেক্ষা করে, কারো রক্তচক্ষুকে পরোয়ানা করে , দেশের টানে, বাংলার মানুষের ভালোবাসার টানে, পিতার স্বপ্ন বাস্তবায়নে ১৯৮১ সালে নিজ জন্মভূমি বাংলাদেশে আসেন বঙ্গবন্ধুর সাহসী কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যাকে শুরু থেকে এখনো পর্যন্ত হত্যার চেষ্টা মগ্ন স্বাধীনতা বিরোধী পক্ষ ঘাতক গোষ্ঠী। তারা ৭৫ এর ১৫ই আগষ্টের পর শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারির হামলা ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মধ্যে দিয়ে। আজ সেই হত্যা চেষ্টার স্মৃতি একুশে আগস্টের গ্রেনেড হামলার ১৯ বছর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ১৯৮৮ সালের ২৪ জানুয়ারির হামলা ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা তা নয়, তাঁর উপর এর আগেও বুহুবার হামলা চালায় ঘাতকেরা। কিন্তু সফল হয়নি।

প্রসঙ্গত, বিগত ২০০৪ সালের ২১শে অগাস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ওইদিন সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী সমাবেশ করে আওয়ামী লীগ। সেদিন একটি ট্রাককে উন্মুক্ত মঞ্চ করা হয়েছিল। সেটিকে ঘিরে বিকেল ৪টা থেকেই দলীয় ও সংগঠনের নেতাকর্মীরা ভিড় করছিলেন। পুরো এলাকা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত ছিল। বিকেল ৫টায় সমাবেশ স্থলে আসেন শেখ হাসিনা। বিকেল ৫টা ২ মিনিটে মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন শেখ হাসিনা। টানা ২০ মিনিট বক্তব্য দিলেন তিনি। পরে ‘ জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান মুহূর্তেই বিকট শব্দে কেঁপে উঠল মঞ্চটি। এরপর আরও বেশ কয়েকটি জোরালো শব্দ, এর মাঝ থেকে ছুটে আসছে মানুষের আর্তনাদ। ট্রাকের উপর মানব দেয়ালে ঢাকা ছিলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পরিস্থিতি বুঝে শেখ হাসিনাকে ট্রাক থেকে নামিয়ে তার বুলেটপ্রুফ গাড়িতে তুলে দেওয়া হয়। ওই গাড়ি লক্ষ্য করেও গুলি ছোঁড়ে হামলাকারীরা।

ওই সময় নেতা কর্মীদের নিয়ে রাস্তায় বসেছিলেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমান। গ্রেনেডে আঘাতে তাৎক্ষণিক গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার। নিহত হন মোট ২৪ জন। আহত হন দল ও সংগঠনের কয়েকশ নেতাকর্মী। বাংলাদেশের ইতিহাসে একুশে আগষ্ট আরেকটি কালো অধ্যায়। একুশে আগষ্টে হামলার খবর মুহূর্তেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সে সময় ভয়ংকর ঘটনা পুরো বিশ্বকেই নাড়া দিয়েছিলো। বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ঘটনার পর থেকেই খবরটি প্রচার শুরু করলে প্রতিক্রিয়া আসতে শুরু করে সারা বিশ্ব থেকেই। হামলার ঘটনায় যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশ ঘটনার তীব্র নিন্দা জানায়। ওই ঘটনায় মামলা করে আওয়ামী লীগ। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া, চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৫২ জনকে আসামি করা হয়।

আজ একুশে আগস্ট সেই ভয়াবহ বিভীষিকাময়, বর্বরোচিত ও বীভৎস হত্যাযজ্ঞের উনিশতম বার্ষিকী। আজকের এই দিনে গ্রেনেড হামলায় সকল শহীদদের এবং পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকা সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার আগে যেমন জমিদার ও আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন, তেমনি স্বাধীনতার পর বিভিন্ন...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরেছে পুলিশের পোশাক। বুধবার (১ জুলাই) নতুন পোশাক পরে দায়িত্ব পালন করতে দেখা...