বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বিএনপি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়: নৌপরিবহন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি নির্বাচনকে ভন্ডুল করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে অভিযোগ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিনাজপুরে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াতের সিরিজ বোমা হামলা আমাদেরকে সতর্ক করে দেয়। বিএনপি-জামায়াতের সেই সন্ত্রাসবাদ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কারণ, বিএনপি-জামায়াত এখনও সন্ত্রাসবাদের পথ ছেড়ে দেয়নি।

তিনি বলেন, সাঈদীর স্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তারা ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেছে। বিএনপি-জামায়াতের রাজনীতি মিথ্যাচারের, ব্যভিচারের, জঙ্গিবাদের ও সন্ত্রাসবাদের রাজনীতি।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল মিথ্যা কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন। বাংলাদেশের মানুষদের বিপথগামী করতে যাচ্ছেন। সেটি আর করতে পারবেন না। কারণ, বাংলাদেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনার প্রতি আস্থাশীল। শেখ হাসিনার ওপর তারা ভরসা রাখেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে দেশকে আত্মনির্ভরশীল ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করা। শেখ হাসিনার রাজনীতি হচ্ছে বাংলার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। আজকে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলার মানুষ এখন না খেয়ে মারা যায় না।

তিনি বলেন, বাংলাদেশকে বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ আধুনিক বাংলাদেশ হয়েছে। ফখরুলসহ কাউয়ারা যতই দোয়া করুক, মাঠে কাউয়া থাকবে না।

খালিদ মাহমুদ বলেন, আগামী নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমরা সেটি চাই। শেখ হাসিনা চান বাংলাদেশ একটি উন্নত দেশ হোক। এ কারণে তিনি চান বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও পার্টিসিপেটরি নির্বাচন হোক।

তিনি বলেন, বিএনপি-জামায়াতকে মাঠে নামতে দেওয়া যাবে না। তাদেরকে ঘরে তুলে দিতে হবে। কারণ, তারা মাঠে নামলে মানুষ হত্যা করবে, ভোটকেন্দ্র জ্বালিয়ে দেবে, ভোট কেন্দ্র বন্ধ করার চেষ্টা করবে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...