বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যথাযোগ্য মর্যাদায় পার্বত্য চট্টগ্রামে জাতীয় শোক দিবস পালিত

নিউজ ডেস্ক

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশে আজ স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

জেলা ও উপজেলার সংবাদদাতার জানান-

বান্দরবান: আগস্ট মাসকে কেন্দ্র করে পুরো মাস জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ও সরকারি ভাবে দেশের প্রতিটি জেলায় কর্মসূচি পালন করে থাকে।

এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন দিবসটি উপলক্ষে ব্যপক কর্মসূচি পালন করেছে।

বান্দরবানে শোক দিবস উপলক্ষে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা

এরই অংশ হিসেবে বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার ১৫ই আগস্ট সকালে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত করন,দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এদিকে দিবসটি উপলক্ষে সকালে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা,জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, জেলা পুলিশ সুপার শৈকত শাহীন সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন।পরে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈকত শাহীন,সিভিল সার্জন মোঃ মাহবুবুর রহমান,পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি গন।

এদিকে সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।সকালে পৌরসভার ১ নং ওয়ার্ড, বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ের মাঠে বন্যার্ত জনসাধারণের মাঝে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।পরে একযোগে পৌরসভার ৯ টি ওয়ার্ডে ১২ হাজার এবং জেলার সকল উপজেলা, ইউনিয়নে মোট ৫০ হাজার বন্যার্ত জনসাধারণের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করে বান্দরবান জেলা আওয়ামীলীগ।

কাপ্তাই: ‌ জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে  জাতির পিতার  প্রতিকৃতিতে পু্ষ্পস্তবক অর্পন,  আলোচনা সভা, যুব ঋণ বিতরণ  এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

এদিন সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে  জাতির পিতার  প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের পু্ষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কর্মসুচী শুরু হয়। এরপর  উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতার  জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক  ঝুলন দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত  চেয়ারম্যান নাছির উদ্দীন,   কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারজান হোসেন  , কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন , চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম বাবু,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।

আলোচনা সভায় জাতির জনকের জীবন ও কীর্তির উপর আরোও  বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এনামুল হক হাজারী, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী আমেনা আক্তার।

এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে প্রামান্য চিত্র প্রর্দশন করা হয়।

পরে জাতীয় শোক দিবস উপলক্ষে স্কুল ও কলেজ  পর্যায়ে ” আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ” ১ মিনিট এর ভিডিও চিত্র নির্মাণে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৬  জন যুব/ যুব মহিলাকে  ৪ লাখ ৭০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। সবশেষে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কাপ্তাই : জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই ব্যাটালিয়ন( ৪১ বিজিবি)  এর উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ওয়াগ্গাছড়া বিজিবি সদর দপ্তরে ৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং সেই সাথে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় ।

ব্যাটালিয়ন এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা: সুস্মিত শোভন দাশ এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।

পরে বেলা ১২ টায়  ৪১ বিজিবির অধিনায়ক  লে: কর্নেল সাব্বির আহমেদ এএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সর্বমোট ১ শত ৫০ টি পরিবারকে পরিবার প্রতি ৮ কেজি  চাল, ২  কেজি আটা, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল  এবং ১ কেজি চিনি তুলে দেন।

এসময় তিনি বক্তব্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। সাম্প্রদায়িকতার বিষবাষ্প সকল ধরনের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। সেই ক্ষেত্রে বাংলাদেশে সকল সম্প্রদায়ের লোকজন কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বসবাস করে আসছেন। এই বাংলাদেশ বঙ্গবন্ধু চেয়েছিলেন। পরে  কাপ্তাই উপজেলার ৬ টা মৌজার হেডম্যান ও কারবারীদের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এসময়  ৩২২ নং নারানগিরি  মৌজার হেডম্যান উবাথোয়াই চৌধুরী  , কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ ব্যাটালিয়নের বিভিন্ন পদবির সদস্যরা ও কারবারীরা   উপস্থিত ছিলেন।

রামগড় (খাগড়াছড়ি) : খাগড়াছড়ি রামগড়ে ৪৩ বিজিবির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রামগড় ৪৩ বিজিবির আওতাধীন রামগড় উপজেলার যৌথখামার এলাকায় বসবাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১৫ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৩ বিজিবির অভিজ্ঞ ডাক্তাররা যৌথখামার এলাকায় বসবাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করেছে। মেডিকেল ক্যাম্পেইনে সর্বমোট ২৫০ জন দুস্থ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালী জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ গ্রহণ করেন।

রামগড় বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+ প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন।

এ সময় জোন অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোন গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালীদের সেবা মূলক কাজে সবসময় জনগণের পাশে থাকবে এবং রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় বিজিবির এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় ৪৩ বিজিবির অন্যান্য কর্মকর্তা, উপকারভোগী,ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি  প্রতিনিধিঃ-বিলাইছড়িতে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,ঋণ বিতরণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৫ ই আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পার্ঘ্য অর্পন এবং দিবসে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান,সিনিয়র এএসপি সার্কেল এম এ কাসেম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত,উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং বীর মুক্তি যোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া প্রমূখ।

এর আগে সকালে জাতির পিতা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা পরিষদ ও প্রশাসন, বিলাইছড়ি থানা ও বিলাইছড়ি সার্কেল, বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য বিভাগ,পালবার লিং সেন্টার শিশু সদন এবং আশ্রয় অঙ্গন সোসাইটি।এছাড়াও আত্ম কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে যুব উন্নয়ন অফিস কর্তৃক ৬ টি গ্রুপে ৩০ জনকে ৩ লক্ষ ৬০ হাজার এবং ৪ জনকে ২ লক্ষ মোট ৫,৬০,০০০ টাকার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রুবেল বড়ুয়া ও সুমী চক্রবর্তী।

বান্দরবান: বাদ যোহর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বান্দরবান কার্যালয়ের আয়োজনে প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বান্দরবান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন, সহকারী প্রকৌশলী বিপ্লব বিশ্বাশ,সহকারী প্রকৌশলী জয় সেন,সহকারী প্রকৌশলী, আসিফ ইদ্রিস,সহকারী প্রকৌশলী, মাহবুব রহমান,সহকারী প্রকৌশলী, অন্তিক দাশ সহ অত্র কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা,কর্মচারী বৃন্দ।

এসময় ১৫ই আগস্ট কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গ সহ নিহত শহীদদের স্বরনে বিশেষ দোয়া করা হয়।এছাড়া দেশের মানুষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা এবং সাম্প্রতিক সময়ে বান্দরবানে বন্যা কবলিত জনসাধারণের জন্য দোয়া করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল...