শনিবার, ২২ আগস্ট ২০২৬

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য সব দলের আন্তরিকতা প্রয়োজন।

রোববার (১৩ আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাককর্মিকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, কংগ্রেসম্যানদের জানিয়েছি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে প্রধানমন্ত্রী ও সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে বিরোধী দলের যে চাওয়া— সরকারের পতনের পর নির্বাচনে যাবে, সেটা সম্ভব নয়।

পররাষ্ট্রমন্ত্রী কংগ্রেসম্যানদের বলেন, সংবিধানের বাইরে গিয়ে কোনো সংলাপের সুযোগ নেই। যুক্তরাষ্ট্রে মানুষ তো ভোটই দেয় না। আমাদের এখানে অনেক মানুষ ভোট দেন। এসব নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, কংগ্রেসম্যানরা দাবি করেছেন যে, বিভিন্ন মানুষ তাদের নিকট অভিযোগ করে বলেছেন, বাংলাদেশ একটা ভয়ংকর জায়গা। এরা চীনের গোলাম হয়ে যাচ্ছে। এর জবাবে আমরা বলেছি, আমরা চীনের দিকে যাচ্ছি না। আমরা মনস্তাত্ত্বিকভাবে গণতান্ত্রিক।

এর আগে, সকালে ধানমন্ডি ৩২ নম্বরে যান ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাককর্মিক। তাদের সঙ্গে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। সকাল সাড়ে ১১টায় তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে স্ত্রীসহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন দুই কংগ্রেসম্যান।

আগামীকাল (১৪ আগস্ট) কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন এ দুই কংগ্রেসম্যান। তারা রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন এবং জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...