শনিবার, ১৫ আগস্ট ২০২৬

নাট্যকার ও বিশিষ্ট অভিনেতা জন অশোক বাড়ৈ আর নেই : সর্ব মহলে শোকের ছায়া 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

চন্দ্রঘোনা মিশন এলাকার বাসিন্দা বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ও নাট্য পরিচালক জন অশোক বাড়ৈ আর নেই। 

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

তাঁর বড় ছেলে আইজেক ঋষি বাড়ৈ বলেন,  বিগত ৫ দিন আগে আমার বাবাকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ভর্তি করেছিলাম। তিনি ডায়াবেটিস, হার্ট, প্রেসার সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল শুক্রবার বাবার অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাই, যেখানে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুবরণ করেন।

শনিবার  দুপুর ১ টায় ধর্মীয় কার্যাদি শেষে তাঁকে  চন্দ্রঘোনা থানা ঘাট সংলগ্ন চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ মন্ডলীর কবরস্থানে কবরস্থ করা হয়।

এদিকে প্রখ্যাত অভিনেতা জন অশোক বাড়ৈ  এর মৃত্যুতে রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মফিজুল হক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং,  কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রাঙ্গুনিয়া উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি ও বিশিষ্ট অভিনেতা মোজাহেরুল ইসলাম, চন্দ্রঘোনা ভৈরবী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বাবু সহ বিভিন্ন ব্যক্তি ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত : স্বাধীনতা উত্তর চট্টগ্রাম বেতারে তিনি একজন নাট্য শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়। তিনি মঞ্চ ও বেতারে একাধারে একজন অভিনেতা, নাট্যকার ও পরিচালক হিসাবে তিন পার্বত্য জেলা সহ চট্টগ্রামের নাট্যাঙ্গনে দক্ষতার সাথে ৫ দশক ধরে কাজ করে আসছিলেন। তাঁর রচিত ও পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক  নাটক “এবং অবক্ষয়” বেশ জনপ্রিয়তা লাভ করে।

এছাড়া উন্নয়ন, স্বাস্থ্য বিষয়ক এবং বিষয়ভিত্তিক নিয়ে তাঁর রচিত নাটক ” আকাশ কুসুম, মেঘের আড়ালে, হেনা, বকুল কথা, টোকাই চাচা, নয়ন তারা, পড়তে যাবে পারুল আবার, রাজা ও ঋষি নাটকগুলো রচনার মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...