বুধবার, ৫ আগস্ট ২০২৬

ঝুকিপূর্ণ গ্যাস সিলিন্ডার মজুদ ও লাইসেন্স ছাড়া তেল বিক্রি

কর্ণফুলীতে তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলীতে লাইসেন্স বিহীন জ্বালানি তেল বিক্রি ও ঝুকিপূর্ণ অবস্থায় গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ আগষ্ট) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কলেজ বাজার ও মইজ্জ্যারটেক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ।

অভিযান সূত্রে জানা গেছে, লাইসেন্স না করেই বাজারে অকটেন ও দাহ্য তেল ক্রয় বিক্রি করছে এমন খবরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশীদ ফোর্স নিয়ে অভিযান চালান।

এসময় শিকলবাহা এলাকার বিসমিল্লাহ স্টোরকে ২৫ হাজার একই এলাকার গাউছিয়া জ্বিলানী ট্রেডার্স ১০ হাজার ও ঝুকিপূর্ণ অবস্থায় গ্যাস সংরক্ষণ ও বিক্রি অপরাধে বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ১০হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মো. মামুনুর রশীদ বলেন, লাইসেন্সবিহীন তিন ব্যবসায়ি ঝুঁকিপূর্ণ পরিবেশে অবৈধভাবে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডারের বোতল মজুদ ও অকটেন বিক্রি করে ছিলেন। ওদের কাছে কোনো অগ্নিনির্বাপণ যন্ত্র পাওয়া যায়নি। তাই পেট্রোলিয়াম আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বিস্ফোরণ আইনে তাদের ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে শনিবার সরকারি বন্ধের দিনেও অনিয়মের বিরুদ্ধে মাঠে থেকে অভিযান পরিচালনা করাই উপজেলার সাধারণ মানুষের কাছে প্রশংসাই ভাসছে ইউএনও।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...