শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চকরিয়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ত্রান প্রতিমন্ত্রী 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান এমপি।

শুক্রবার (১১ আগষ্ট) সকাল ১১ টার সময় চকরিয়া উপজেলার বন্যা কবলিত কয়েকটি ইউনিয়নে গিয়ে ত্রাণ বিতরণ করেন।

এ সময় তিনি বলেন,চকরিয়াসহ দক্ষিণ চট্রগ্রাম বন্যায় প্লাবিত হয়ে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে।কৃষকদের চাষাবাদ নষ্ট হয়েছে।মৎস্য চাষীদের মাছের ঘের বা প্রজেক্ট বন্যার পানিতে ডুবে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।এছাড়া যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন,চকরিয়ায় বন্যায় কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ভিজিএফ চাউলের ব্যবস্থার জন্য আপ্রাণ চেষ্টা করব।

এ সময় আরো উপস্থিত ছিলেন যথাক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব:) এবিএম তাজুল ইসলাম এমপি,চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এমএ,মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশোক উল্লাহ রফিক,কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, উপজেলার জনপ্রতিনিধিবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বন্যা দুর্গত পরিদর্শনকালে কাকারা ইউনিয়নে ১১০০ জনকে, সাহারবিল ইউনিয়নে ৭৭৫ জনকে এবং কোনাখালী ইউনিয়নে ৮৭৫ জনকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়।

দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরাতে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য বিশেষ বরাদ্দ দেয়ার জন্য প্রতিমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...