পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন থেকে বন্যার জলে ভেসে আসা একটা ৬ফুট উচ্চতার অজগর উদ্ধার করা হয়েছে।
কফিল উদ্দিন রাজু নামের এক ব্যক্তি আশিয়া এলাকা হতে তার নিজ বাড়িতে আসার পথে জালে আটকানো অজগরটি দেখতে পান। এসময় সেখানে থাক লোকজন সাপটিকে মারতে চাইলে তিনি সেটাকে উদ্ধার করে সন্ধ্যায় পটিয়া থানায় নিয়ে আসেন।
এসময় বন বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা এমদাদ হোসেন নান্নু নামে স্নেক রেসকিউ টিমের একজন প্রতিনিধি পাঠান।
এমদাদ হোসেন জানান, সাপটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাইদগাঁও বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম হাশেম বলেন, পাহাড় থেকে নেমে আসা ঢলে অজগর সাপটি ভেসে আসতে পারে।
