কর্ণফুলী নদী থেকে ৭০ বছরের অজ্ঞাত এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ আগস্ট) দুপুরে ১৫ নম্বর সিইউএফএলের জেটির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
