শনিবার, ১৫ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে আরোও ১১ টি গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর  উপহারের ঘর

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে রাঙামাটির কাপ্তাই উপজেলায় আরোও ১১ টি ভূমিহীন ও গৃহহীন  পরিবার পেলো প্রধানমন্ত্রীর  উপহারের ঘর।

বুধবার( ৯ আগস্ট) সকালে  কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী,  উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন উপকারভোগীদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন। এসময় তাদের প্রত্যেককে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ হতে ১০ কেজি চাল ও ১ টি করে কম্বল প্রদান করা হয়।

কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায়  এসময়  উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মারজান হোসেন, কাপ্তাই উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম বাবু, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী,  কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন  সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান, কারবারী সহ নানা শ্রেণী পেশার লোকজন  উপস্থিত ছিলেন ।

এর আগে গণভবন হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা   ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে ২২ হাজার ১শত ১ জন গৃহ-ভূমিহীনদের মাঝে আশ্রয়নের ঘর হস্তান্তর করেন। এসময়  কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আমন্ত্রিত অতিথি ও  সর্বস্থরের জনগণ ভিডিও কনফারেন্স মাধ্যমে  এই অনুষ্ঠান উপভোগ করেন।

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া এই পর্যন্ত কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে আজকের   ১১  টি সহ সর্বমোট ১ শত ১০ টি  পরিবার পেলো নতুন   ঘর।

উপকারভোগী সামাপ্রু মারমা, হাসিনা বেগম ও খেবুরি মারমা সহ অনেকে  ঘর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত:  মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা অনুযায়ী সারা দেশে গৃহহীন অসহায় পরিবারের মাঝে মাথা গোঁজার জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় এসব গৃহ প্রদান করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...