বুধবার, ২৯ জুলাই ২০২৬

অতিরিক্ত পানিতে পল্টুন ক্ষতিগ্রস্ত  : চন্দ্রঘোনা- রাইখালী ফেরী চলাচল বন্ধ

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

গত কয়েকদিনের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চন্দ্রঘোনা- রাইখালী নৌ পথে  কর্ণফুলী নদীর রাইখালী অংশে ফেরির পল্টুনে অতিরিক্ত  পানি উঠে গিয়ে ক্ষতিগ্রস্থ হওয়ায়  গত সোমবার হতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে চন্দ্রঘোনা হতে বাঙ্গালহালিয়া – রাজস্থলী – বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে চন্দ্রঘোনা ফেরীঘাটে গিয়ে দেখা যায়, উভয় অংশে বেশ কিছু যানবাহন অপেক্ষা করছে ফেরি পারাপারের জন্য।

রাইখালী – বাঙ্গালহালিয়া সড়কের সিএনজি চালক মো: নিয়ামত, আবদুল্লাহ,  ট্রাক চালক ফয়েজ জানান, গতকাল( সোমবার)   হতে ফেরির পাটাতনে পানি উঠে পল্টন নষ্ট হওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে।  আমরা বসে আছি নদীর এপারে৷

কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার জানান, টানা বর্ষণে নদীতে অতিরিক্ত পানি এবং সেই সাথে জোয়ারের পানি পল্টুনে উঠে যাওয়ায় কোন গাড়ী ফেরিতে উঠতে পারছে না। ফলে গত সোমবার হতে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

যোগাযোগ করা হলে  রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের সহকারি প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা  জানান, টানা বর্ষণে কর্ণফুলী নদীতে স্রোত বেড়ে যাওয়ার ফলে ফেরীঘাটের পল্টন গত সোমবার বিকালে ক্ষতিগ্রস্থ হয়। আমাদের ফেরীঘাটের পল্টুন গুলো যেখানে বাঁধা থাকে সেখানে দুইটি পিলার কর্ণফুলী নদীর তীব্র স্রোতে উপড়ে যায়। এবং গ্যাং ওয়ে ব্রীজের নিচে দুইটি চাকা গুলো ক্ষতিগ্রস্থ হয়। ভেঙে যাওয়াতে এগুলো কিন্তু ওয়েরলিং ছাড়া ঠিক করা সম্ভব হবেনা।

গতকাল সোমবার আমরা চেষ্টা করেছিলাম এটি মেরামত করতে কিন্তু জোয়ারের পানির স্রোতেও এগুলো ঠিক করা সম্ভব হয়নি এবং বৈরি আবহাওয়া অনুকুলে না আসলে আসলে এটা ঠিক করা সম্ভব হচ্ছেনা। তবে মঙ্গলবার পজিশনিং করা হয়েছে, নদীর পরিবেশ ঠিক থাকলে ওর্য়েলিং এর দিকে যাবো। যার কারণে আপাতত ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ইমারজেন্সি ক্ষেত্রে ফেরী হয়তো চালানো হতে পারে তবে সেটা অনেকটা ঝুঁকিপূর্ণ হবে বলে তিনি জানান।প্রসঙ্গত:  কাপ্তাই সড়ক হতে কর্ণফুলি নদীর দক্ষিণ পাড়ে  পড়েছে  রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এবং উত্তর পাড়ে পড়েছে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর ফেরিঘাট অংশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

আরও পড়ুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...