পটিয়া পৌর সদরের ৪ নং ওয়ার্ডের শীল পাড়ায় বৈদ্যুতিক তারের উপর গাছ পড়ে ঝুঁকিতে প্রায় ৫০টি পরিবার। শনিবার রাতে ঝড়ের কারণে একটি কড়ই গাছের ডাল ভেঙ্গে কয়েকটি পরিবারের সার্ভিস তারের উপর পড়ে চলাচলের রাস্তা সহ বন্ধ হয়ে যায়। একদিন পরে রিকশাচালকরা কোনভাবে নিজেরা চলতে পারে মত রাস্তা পরিষ্কার করলেও এখনো ঝুঁকিতে রয়েছে রাস্তাটি।
স্থানীয় বাসিন্দা পিন্টু শীল জানান, যদি ভাঙ্গা গাছটি আরো ভেঙ্গে পুকুরের পানিতে পড়ে,তাহলে যারা পুকুর ব্যবহার করে তাদের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে পটিয়া বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরকম অনেক গাছ ভেঙ্গে গেছে। তিনদিন ধরে রাস্তায় গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা ও যে মূহুর্তে পুকুরের পানিতে তার পড়ার ঝুঁকির কথা জানালে তিনি বলেন, আমার কিছু করার নেই, এখন ঝামেলাই আছি।
সুভাষ শীল নামে স্থানীয় আরেক ব্যক্তি জানান, ” গাছ পড়ার পরেরদিন বিদ্যুৎ অফিসে কল দিয়ে বিষয়টা জানিয়েছি। কিন্তু তারা তিনদিন পার হয়ে গেলেও এখনো আসেনি। তারা কেউ না আসাই আমরা চরম ঝুঁকির মধ্যে আছি।”
