শনিবার, ১৫ আগস্ট ২০২৬

আনোয়ারায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, দগ্ধ কিশোরের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিলিন্ডারের লিকেজ থেকে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন ধরে গেলে তাতে দগ্ধ হয়ে আরিফুল ইসলাম জয় (১৭) হয়েছে।

এ ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছে মোহাম্মদ মাহিন (১৭) নামের আরেক কিশোর।

সোমবার (০৭ আগস্ট) সকালে ঢাকার শাহবাগ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, রোববার (০৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক পাঁচসিকদার বাড়ি এলাকার শেখ টাওয়ারে গ্যাস সিলিন্ডারের স্টোর রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম জয় কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের মোহাম্মদ সোলাইমানের পুত্র। ২ মেয়ে এক ছেলের মধ্যে সবার ছোট জয়। এবং আহত মোহাম্মদ মাহিন বাঁশখালী উপজেলার মোহাম্মদ আলীর ছেলে।

নিহত জয়ের ফুফাতো ভাই মোঃ জুয়েল মিয়া বলেন,  সে তার খালাত ভাইয়ের দোকানে চাকরি করতো। গতকাল রাতে খালি গ্যাস সিলিন্ডারের গোডাউনে জয় আর মাহিন সিগারেট খাচ্ছিলো এমন সময় হঠাৎ গোডাউনে ভেতর চিৎকার শুনে সবাই গিয়ে দেখে তারা আগুনে দগ্ধ। পরবর্তীতে তাদের দুইজনকে উদ্ধার করে প্রথমে চমেক হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হলে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় জয় মারা যায় এবং মাহিন এখনো চিকিৎসাধীন রয়েছে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ বেলাল হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় দুইজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে এবং অপরজন চিকিৎসাধীন রয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে গ্যাস লিক হয়ে রুমে ছড়িয়ে গিয়েছিলো এমন সময় আগুনের স্পর্শে পাওয়ায় আগুন লেগে গেছে পুরোরুমে। আর সেই আগুনে তারা দগ্ধ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...