বুধবার, ২৯ জুলাই ২০২৬

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ১ শত ৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

গত রবিবার রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫ টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন ছিল ১ শত ৩৫ মেগাওয়াট। মাত্র ১ দিনের ব্যবধানে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১ শত ৬৬ মেগাওয়াট। 

গত ৪ দিন ধরে অতিবৃষ্টি ও উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে।

হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে সচল হয়ে উঠছে এক সাথে ৫টি ইউনিট। এই ৫টি ইউনিট হতে সোমবার   সর্বমোট ১শত ৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যদিও ৫ টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।

আরও পড়ুন: কাপ্তাই পানি  বিদ্যুৎ কেন্দ্রে ১ শত ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন: চালু হলো ৫টি ইউনিট

এর মধ্যে ১ নং ইউনিটে ৪০ মেগাওয়াট, ২নং ইউনিটে ৪০ মেগাওয়াট,৩ নং ইউনিটে ২৬ মেগাওয়াট ৪ নং ইউনিটে ৩০ মেগাওয়াট ৫নং ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক, প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের সোমবার (০৭আগষ্ট) বিকেলে জানান, গত কয়েক দিনের বৃষ্টি এবং পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমান বৃদ্ধি পাচ্ছে। রুলকার্ভ  অনুযায়ী কাপ্তাই হ্রদে এই মুহুর্তে ৯০.৯২ ফুট মীন সী লেভেল পানি থাকার কথা। কিন্তু হ্রদে আজ পানি রয়েছে ৮৬.২৫ ফুট মীন সী লেভেল।কাপ্তাই লেকে পানির ধারন ক্ষমতা ১০৯ ফুট মীন লেভেল। উৎপাদিত সব বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

আরও পড়ুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...