শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় বন্যা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট দুর্ভোগ থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা  অনুষ্ঠিত হয়।

আজ (সোমবার) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাসের সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় বন্যার সময় উপজেলা প্রশাসনের করণীয় সম্পর্কে গৃহীত পদক্ষেপ সমূহ সভায় উপস্থাপন করা হয়। পদক্ষেপগুলো হলো, উপজেলায় কন্ট্রোল রুম খোলা, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও সংশিষ্ট সকলকে সমন্বিতভাবে দুর্যোগ মোকাবেলা, লোকজনকে সতর্ক করতে মাইকিং, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসরতদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরানোর কাজ চলমান রাখা, প্রতি ইউনিয়নে প্রয়োজনীয় সংখ্যক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ইউনিয়ন চেয়ারম্যানগন পানিবন্দী এলাকা পরিদর্শন করে তাদের জন্য শুকনো খাবার ও ত্রাণ বিতরণ অব্যাহত রাখার তাগিদ দেওয়া হয় ।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.কামরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলা পরিষদ এর বিভিন্ন দফতরের কর্মকর্তা, এনজিও, ফায়ার সার্ভিস এবং পানি উন্নয়ন বোর্ড এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, ক্ষয়ক্ষতির উপর ভিত্তি করে ইউনিয়ন চেয়ারম্যানগনের অনুকূলে ত্রান বরাদ্দ দেওয়া হয়েছে। রাস্তা বা নদী ভাঙনে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকৌশলী এবং পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়। যেকোন পরিস্থিতিতে কন্ট্রোল রুমে ফোন দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা ও উপজেলা রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবক টিম, উপজেলা মেডিকেল ও প্রাণীসম্পদ টিমকে প্রস্তুত রাখা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...