রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পানি, চিকিৎসা ব্যাহত

এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী

টানা বর্ষণে ও জোয়ারের কারণে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায় পানি ঢুকে পড়েছে। ফলে সেখানে চিকিৎসা নিতে আসা রোগীদের পাশাপাশি চিকিৎসা সেবা দিতে গিয়েও ভোগান্তিতে পড়তে হচ্ছে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের।

আজ রবিবার (৬ আগষ্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, বোয়ালখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলার বারান্দায়,জরুরী বিভাগ, সাধারণ বিভাগ ও প্রশাসনিক বিভাগসহ গুরুত্বপূর্ণ আরও বেশকিছু বিভাগে পানি ঢুকে পড়ছে। এতে পানিতে তলিয়ে রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলার চারপাশ।

খোঁজ নিয়ে জানা যায়, বোয়ালখালী অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, পর্যাপ্ত ডাস্টবিন না থাকা, সময়মতো ময়লা আবর্জনা পরিষ্কার না করায় নালা, নর্দমা ও খাল ভরাট হয়ে বোয়ালখালী পৌরসভার বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে যায়।

এছাড়া বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে রায়খালী খালের মুখে ময়লার স্তূপ জমে যাওয়ায় পানি নামতে পারছে না। তাই বৃষ্টির পানি হাসপাতালে জলাবদ্ধতার সৃষ্টি করছে।

চিকিৎসা নিতে আসা প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই নিচতলায় পানি ওঠে গেছে। পানিতে কষ্ট করে চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রধান করছে। বাইরের থাকা ময়লা-আবর্জনাযুক্ত পানি ডিঙিয়ে দাঁড়িয়ে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা জরুরি বিভাগে সেবা নিচ্ছেন বলে জানান তারা।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতীক সেন বলেন, ‘হাসপাতালের পেছনের পুকুর ও খালে ময়লা জমে খালের মুখ ভরাট হয়ে যাওয়ায় পানি নামতে পারছে না। হাসপাতালের নিচতলায় পানি ঢুকে পড়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। পানি জমে গেলেও চিকিৎসা সেবা কার্যক্রম আমরা বন্ধ হতে দিইনি বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...